আজঃ শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

রাজশাহীতে বাঁশ ফেলে ফুটপাত দখল

মো: গোলাম কিবরিয়া। রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেইন ফটকের সামনে থেকে বিনোদনপুর বাজার পর্যন্ত মহাসড়কের পাশের ফুটপাতে বাঁশ ফেলে দখল করে রেখেছেন ব্যবসায়ী এবং ভ্রাম্যমাণ দোকানিরা। এতে ঝুঁকি নিয়ে মহাসড়কে চলাচল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় পথচারীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে বিনোদনপুর বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশের ফুটপাত দখল করে চারাগাছ, বাঁশের আড়ত, কাঁচাবাজার, মুরগির দোকান ও চায়ের দোকানসহ নানা দোকান বসিয়ে বেচাকেনা করছে ব্যবসায়ীরা। ফলে বাধ্য হয়ে পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়ে যাতায়াত করছেন। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকারও হচ্ছেন অনেকে।

রাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইসরাফিল ও লোকমান হোসেন বলেন, ‘মহাসড়কের পাশে ফুটপাত আমাদের তথা পথচারীদের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু সেই ফুটপাতের পুরোটাই দখল করে ব্যবসা ফেঁদে বসা হয়েছে। ফলে বাধ্য হয়েই আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে বিভিন্ন সময়ে গুরুতর আহত হয়েছেন অনেকে। আমরা চাই যতদ্রুত সম্ভব তারা মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের হাঁটার ব্যবস্থা করা হোক।’

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাবির একজন শিক্ষক বলেন, বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক। এই মহাসড়কের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ পথচারীসহ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু পুরো ফুটপাত দখল করে ব্যবসা করা হচ্ছে। আর মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়ে যাতায়াত করছে। এর ফলে অনেক সময় মারাত্মক দুর্ঘটনায় অনেকে আহত হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন সময় পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পায়নি।

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে রাখতে চাই না। খুব দ্রুত আমরা কাজলা গেট থেকে মেইন গেট ও বিনোদপুর হয়ে আইবিএ পর্যন্ত মহাসড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।’

সড়ক বিভাগ রাজশাহীর (সওজ) নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিম বলেন, এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কৃষিবিদ শহিদুল ইসলামের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিবচর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২৩ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের একটি আন্ডারপাসের নিচে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পরে জানা যায়, নিহত ঐব্যক্তিটি কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি আন্তর্জাতিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র(সিআইএমএমওয়াইটি)- এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি বেলা ১১টার দিকে ঢাকার গুলশান এলাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি শাখায় পে-অর্ডার জমা দিতে গিয়ে শহীদুল ইসলাম নিখোঁজ হন।

নেত্রকোনায় শারীরিক প্রতিবন্ধী হিরনের পাশে দাঁড়ালেন মদন বাংলাদেশ প্রেসক্লাব।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনার মদন উপজেলায় হতদরিদ্র প্রতিবন্ধী এক হাত এক পা বিকলাঙ্গ হিরন মিয়ার একটিমাত্র সম্বল ছিল তার একটি ব্যাটারি চালিত ইজিবাইক।
গত ২২ জানুয়ারি রাতে এই ইজিবাইকটি কেবা কারা চুরি করে নিয়ে যায়। পরিবারের একমাত্র উপার্জনের বাহন হারিয়ে আজ পরিবার দু’মুঠো আহার যোগাতে দুচোখ দিয়ে অশ্রুজল ঝরছে প্রতিবন্ধী হিরন মিয়া।
এই চুরি হওয়া ঘটনাটি ঘটেছে মদন উপজেলার মদন ইউনিয়নের বাজিতপুর গ্রামে।প্রতিবন্ধী হিরণ মিয়া বাজিতপুর গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে।

পরিবার ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়,
১০ বছর পূর্বে টাইফয়েড জ্বর হওয়ার পর হিরন মিয়া একটি পা এবং একটি হাত প্যারালাইস অবশ হয়ে যায়। এরপর থেকে পরিবার নিয়ে বিপাকে পড়ে প্রতিবন্ধী হিরন মিয়া পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তা তাকে একটি ইজিবাইক ব্যাটারি চালিত অটো রিক্সা কিনে দেন তাকে।

ব্যাটারি চালিত অটোরিক্সা দিয়ে যা উপার্জন হতো পরিবারের ৫ সদস্যদের কোনরকম ডাল ভাত খেয়ে জীবন যাপন করছিল।গত ২২ জানুয়ারি আনুমানিক রাত তিনটার দিকে কেবা কারা এই ইজি বাইকটি চুরি করে নিয়ে যায়।

অটোরিক্সা ৪টা ব্যাটারি অটো রিক্সার মটারটা নিয়ে গিয়ে মদন উচিতপুর ব্রিজের পাশে খালি অটো রিক্সাটা ফেলে রেখে চলে যায় চুরচক্রের সদস্যরা।প্রতিবন্ধী হিরনের স্ত্রী বলেন, অটোরিক্সা দিয়ে যা উপার্জন করত বিকেল বেলা চাল ডাল নিয়ে আসতো আমার স্বামী আমাদের পরিবার চলত । অটো রিক্সার ব্যাটারি চুরি হওয়াতে এখন আমরা খুব কষ্টে আছি।

এমন সময় হতদরিদ্র হিরন মিয়ার পাশে দাঁড়ালেন মদন উপজেলার বাংলাদেশ প্রেসক্লাব। নিজেদের উদ্যোগে এবং নিজেদের অর্থায়নে কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হিরন মিয়ার পাশে দাঁড়িয়েন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের প্রধান উপদেষ্ট কবি সাহিত্যিক সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল,বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ আসাদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি দৈনিক অগ্নিশিখা জেলা প্রতিনিধি এ এম শফিক, দৈনিক যুগ যুগান্তর জেলা প্রতিনিধি সাংবাদিক রাজিব প্রমুখ। এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে- ইসি সচিব।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুই ধরনের ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হওয়ায় ভোটগ্রহণ ও গণনা—উভয় প্রক্রিয়াতেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য আলাদা ব্যালট ব্যবহৃত হবে। এর সঙ্গে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় ভোট গণনায় অতিরিক্ত সময় প্রয়োজন হবে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উদাহরণ হিসেবে সচিব বলেন, ফেনী-৩ আসনে পোস্টাল ভোটার ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা জেলায় ১৩ হাজার ৯৩৯ জন ভোটার পোস্টাল পদ্ধতিতে নিবন্ধিত। একটি কেন্দ্রে সাধারণত তিন হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ পাঁচ থেকে ছয় গুণ বেশি, যা ফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ