আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

রাজশাহী তানোরে আমগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর তানোরে বাড়ির পাশের আমগাছ থেকে আবুল হোসেন (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আবুল হোসেনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান।

জানা গেছে , স্ত্রীর সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য হতো আবুল হোসেনের। তাঁদের ঘরে দুই ছেলে সন্তান রয়েছে। কয়েক দিন ধরে মানষিক টেনশনে ভুগছিলেন তিনি। রোববার ভোরে বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন আবুল হোসেন।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ