আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

চুরি ঠেকাতে ড্রাগন বাগানের চারপাশে বৈদ্যুতিক সংযোগ, প্রাণ গেল যুবকের

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলাপ্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর গোদাগাড়ীতে চুরি ঠেকাতে ড্রাগন ফল বাগানে খোলা তারের মাধ্যমে চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন বাগান মালিক আলিমউদ্দীন। এই তারের পাশ দিয়ে জমিতে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ামিন(২৫) নামের যুবকের মৃত্যু হয়েছে।(সোমবার ১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা মাটিকাটা ইউনিয়নের গোপালপুর মাঠে ড্রাগন বাগানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ড্রাগন বাগানের মালিক শাহজাহান পলাতক রয়েছেন। নিহত ইয়ামিন(২৫) উপজেলার বোগদামারী কৃষ্ণ বাটি গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয় সুত্রে জানাযায় ড্রাগন ফল চুরি ঠেকাতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ায় ইয়ামিনের মৃত্যু হয়।তবে তারা আরো জানান,ভোরে উঠে ধানী জমিতে পানি দেওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। সকাল ৮টার দিকে স্থানীয়রা বেড়ার বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে আছে। ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দিলে পুলিশ ইয়ামিনের মরদেহ উদ্ধার করে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,ড্রাগন বাগানের পাশে দিয়ে ধানী জমিতে পানি দেয়ার জন্য যাওয়ার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তাহস্তর করা হয়েছে। এই ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভোটের লাইনে -১ জন ও খুলনায় হট্টগোলে -১ জন নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা সদরের আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মাঝে মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
চট্টগ্রাম নগরীতে ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে এক বৃদ্ধ ভোটারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মনু মিয়া (৫৫)। তিনি চট্টগ্রাম–১৪ আসনের বাগমনিরাম ব্যাটারিগলি এলাকার বাসিন্দা।

সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় জোট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতারা।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন: ঢাকা-৫ আসনে ধীরগতিতে ভোটগ্রহণ নিয়ে অসন্তোষ ভোটাররা বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ ১১ দলীয় জোটের ১০ সদস্য অংশ নিয়েছেন। নির্বাচন কমিশনে প্রবেশের সময় সাংবাদিকরা বৈঠকের বিষয়বস্তু জানতে চাইলে জোটের নেতারা কোনো মন্তব্য করেননি। তবে বৈঠক শেষে তারা ব্রিফিং করবেন বলে জানা গেছে।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ