আজঃ বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

দেবহাটায় জামাত কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম

দেবহাটা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেবহাটায় পূর্ব শক্রতার জের ধরে এবং সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার বড়শান্তা গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে ও পারুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই। এ ঘটনায় আহত কামরুল ইসলাম নিজে বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে ও আহত কামরুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর রাতে স্থানীয় একটি মসজিদে সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু বড়শান্তা গ্রামের কয়েকজন আওয়ামী লীগ কর্মী অনুষ্ঠান করতে দেবে না বলে বাধা প্রদান করে। পরে তাদের বাধা উপেক্ষা করে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বুধবার সকালে এই বিষয়টি কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জের ধরে বড়শান্তা গ্রামের মৃত অহেদ আলী সরদারের ছেলে আব্দুর রশিদ সরদার (৬০), রঘুনাথপুরের বর্তমান বাসিন্দা আসাদুল ইসলাম (৪২), সাইদুল ইসলাম (৪০), মাসুদ (৫৫), দক্ষিন পারুলিয়ার বাসিন্দা এবাদুল হক (৩৫) সহ অজ্ঞাতনামা ১০/১৫ আমার সাথে কথা কাটাকাটি করতে থাকে। পূর্ব পরিকল্পিত ভাবে এক পর্যায়ে আমাকে কাঠের লাঠি দিয়ে মারপিট করতে থাকে। তাদের হামলায় আমি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসলে আমাকে ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের সহযোগীতায় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

চট্টগ্রামে জরিমানা গুনল দুই পেট্টোল পাম্প, ওজন কম ও হালনাগাদ নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে দুইটি পেট্টোল পাম্পকে জরিমানা করা হয়। বুধবার বিএসটিআইয়ের পৃথক ভ্রাম্যমাণ আদালতে এসব জরিমানা করা হয়। দুটি পেট্টোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রামের পরীক্ষক প্রিময় মজকুরী জয়। অভিযানে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদের বাদশা মিয়া অ্যান্ড সন্স পেট্টোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট যাচাই করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

একইদিন, কাতালগঞ্জ এলাকার হাজি ইউনুস অ্যান্ড কোং নামের পেট্টোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তাদের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপের যথার্থতা সন্তোষজনক পাওয়া গেছে। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। এছাড়া একই এলাকায় খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেডের পরিমাপ সঠিক এবং প্রয়োজনীয় সব সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ