আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

ব্যক্তিস্বার্থের জন্য কোমলমতি শিক্ষার্থীদের কেউ ব্যবহার করবেন না : জেলা প্রশাসক আব্দুস সামাদ

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Lচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তিনি এই মতবিনিময় করেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই বক্তব্য দেন।

এক শিক্ষকের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রুপিং আছে। একজনকে সরিয়ে আরেকজন প্রধানের চেয়ারে বসার জন্য তারা এই গ্রুপিং করেন। আমার অনুরোধ, ব্যক্তিস্বার্থের জন্য কোমলমতি শিক্ষার্থীদের এমন কাজে ব্যবহার করবেন না। তাছাড়া শিক্ষকদের পদত্যাগের ব্যাপারে সরকার সজাগ রয়েছে। আপনারা জানেন, এরই মধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে, জোর করে কাউকে পদত্যাগ করানো যাবে না।

আরেক শিক্ষকের বক্তব্যের প্রেক্ষিতে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে নতুন এই বাংলাদেশে এখন সবাই কথা বলতে পারছেন। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দুর্নীতি ও মাদক প্রসঙ্গে তিনি বলেন, যে পরিবারে দুর্নীতিগ্রস্ত লোক আছে সেই পরিবারে সম্বন্ধ করবেন না, যে পরিবারে মাদক কারবারি আছে সেই পরিবারগুলোকেও সামাজিকভাবে বয়কট করুন। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় তিনি প্রধান উপদেষ্টার দুর্নীতিমুক্ত দেশ গঠনের কথাও স্মরণ করিয়ে দেন।

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, আমরা কারো কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে আসিনি। আমরা আপনাদের সেবা দিতে এসেছি, সেই সেবা পেতে কারো কোনো সমস্যা হলে সরাসরি আমাকে বলবেন, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, সদর থানার এসআই মাহবুবুর রহমান, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক এলিজা খাতুন, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামসহ অন্যরা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ