মূল্য তালিকা নেই, কর্ণফুলীতে জরিমানা গুনল দুই দোকানি

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলীতে মূল্য তালিকা ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় দুই দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে ব্রিজঘাট কাঁচাবাজার এবং সৈন্যারটেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা।
অভিযানে মূল্য তালিকা না থাকায় ব্রিজঘাটের একটি মুদির দোকানিকে ১০ হাজার ও সৈন্যারটেক এলাকায় বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় ফ্রেশ এন্ড সেইফ নামে একটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে বিএসটিআইয়ের চট্টগ্রাম সিএম পরিদর্শক ফারহানা জাহান পারুল উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, কেউ যদি সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

উজিরপুরে রাতভর খুঁটিতে বাঁধা বাবাকে চা-রুটি খাওয়ালেন মেয়ে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উজিরপুরে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে মারধর করে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। রাতভর সেখানে আটকে থাকায় তিনি দুর্বল হয়ে পড়েন। শনিবার সকালে বাবার এই অবস্থার কথা শুনে ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট শিশুসন্তান। সঙ্গে ছিল চা ও রুটি। খুঁটিতে বাঁধা বাবাকে নিজের হাতে রুটি খাইয়ে দেয় শিশুটি।

সামাজিকমাধ্যমে  এঘটনার একটি ভিডিও শনিবার ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়ে যায়।  খুঁটিতে বাঁধা বাবার পাশে তার  শিশুটি সঙ্গে আনা রুটি বাবাকে খাইয়ে দেয়। এ সময়  বেশ কয়েকজনকে দাঁড়িয়ে এদৃশ্য দেখতে  থাকতে দেখা যায়।

 

ভারতীয় হাই কমিশন ঢাকায় স্বচ্ছতা হি সেবা  কার্যক্রম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতীয় হাই কমিশন, ঢাকায় স্বচ্ছতা হি সেবা ২০২৬ কার্যক্রম  এই উদ্যোগের অংশ হিসেবে সাফাই মিত্রদের সম্মাননা প্রদান করা হয় এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে তাঁদের অমূল্য অবদানের প্রশংসা করা হয়।

 

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ