আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

এক ঘন্টার জন্য জেলা শিশু বিষয়ক কর্মকর্তার প্রতীকী দায়িত্ব পালন শিশু গবেষক ফাতেমার

‌চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এক ঘন্টার জন্য চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তার প্রতীকী দায়িত্ব পালনকারী ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স-এর শিশু গবেষক ফাতেমা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দীন
ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) চট্টগ্রামের আয়োজনে বুধবার বিকেল ৩টায় এক ঘন্টার জন্য শিশু একাডেমিতে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার প্রতীকী দায়িত্ব পালন করেছেন এনসিটিএফ’র শিশু গবেষক ফাতেমা আক্তার। তিনি বর্তমানে কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়রনত। ‘গার্লস টেকওভার’ ইয়েস বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ, আইন ও সালিশ কেন্দ্র এবং প্ল্যান ইন্টারন্যাশনালের বৈশ্বিক কার্যক্রমের আওতায় এ কর্মসূচীর মাধ্যমে এক কিশোরী, কন্যা ও শিশু অথবা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা। যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণের সে অঙ্গীকারবদ্ধ হয়। জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) এ লক্ষ্যে কাজটি করে যাচ্ছে। শিশু একাডেমির চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দীন তার কার্যালয়ের এনসিটিএফ’র শিশু গবেষক ফাতেমা আক্তারকে এক ঘন্টার জন্য দায়িত্ব হস্তান্তর করেন এবং তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এক ঘন্টার জন্য দায়িত্ব নিয়ে এনসিটিএফ’র শিশু গবেষক ফাতেমা আক্তার বলেন, আমাদের দেশে বড় বড় জায়গায় নারীরা রয়েছেন। নারীরা যদি উচ্চ পর্যায়ে আসতে পারে তাহলে তারা পুরুষের সমান ভালভাবে দায়িত্ব পালন করতে পারবে। তিনি জেলার শিশুদের উন্নয়নে নানান পরিকল্পনা গ্রহণ করার কথা বলেন। পাশাপাশি শিশু একাডেমিকে আরও এগিয়ে নিয়ে যেতে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি।
এ সময় শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দীন বলেন, এনসিটিএফ সবসময়ই শিশুবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি সকল উদ্যোগকে প্রশংসা জানিয়ে পরবর্তী সবসময় এনসিটিএফ’র পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিটিএফ’র সভাপতি সাকিবুল হাসান, সাধারণ সম্পাদক পূজা দেব, শিশু সাংবাদিক ইফরাজ হোসেন, চাইল্ড পার্লামেন্ট মেম্বার ইউসরান, ইয়েস বাংলাদেশ’র জেলা ভলান্টিয়ার তানজিম আশরাফ ও তানজিয়া নওরীন। আনন্দঘন পরিবেশে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ