আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কর্মরতদের মানববন্ধনে আন্দোলন থেকে শিক্ষার্থীদের সরে আহ্বান

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে মানববন্ধনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম বলেছেন, বার বার শিক্ষার্থীরা এসে শিক্ষাবোর্ড ঘেরাও করছে। অনেক কর্মচারীকে হেনস্তা করেছে।অভিভাবকদের অনুরোধ করছি আপনাদের ছেলে-মেয়েদের বুঝান। তাদেরকে ঘরে নিয়ে যান। আমি বার বার তাদের বুঝানোর চেষ্টা করেছি। কিন্তু তারা তাদের অযৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ সময় তারা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক আমিরুল মোস্তফা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান, কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, উপ সচিব বেলাল হোসেন, উপ কলেজ পরিদর্শক বিজয় ভৌমিক প্রমুখ।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান আরও বলেন, এখানে অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। আন্দোলনকারীদের মধ্যেও অনেক দুষ্কৃতিকারী থাকতে পারে। তারা এ আন্দোলনকে অন্য দিকে নিয়ে যেতে পারে। সেজন্য শিক্ষার্থীদের সর্তক থাকতে হবে।
চেয়ারম্যান বলেন, গত ১৫ অক্টোবর ২০২৪ সালের এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুসরণ করে আমরা ফলাফল দিয়েছি। এবছরও গত বছরের কাছাকাছি ফলাফল হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধে আমরা পরীক্ষাও পিছিয়েছি বার বার। তাদের দাবির প্রেক্ষিতে পরীক্ষার কিছু অংশও বাতিল করেছি। মাত্র ৭টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেসব পরীক্ষা হয়নি সে সব বিষয়ে এসএসসির নম্বরের ভিত্তিতে আমরা ফলাফল দিয়েছি। এখানে মনে রাখতে হবে, একটা পরীক্ষা যখন অনুষ্ঠিত হয় সেখানে কেউ ফেল করবে আবার কেউ পাস করবে। এটি একটি বিচারিক কার্যক্রম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ