আজঃ মঙ্গলবার ২০ জানুয়ারি, ২০২৬

নরসিংদীতে ইয়াবাসহ আট মামলার আসামী গ্রেপ্তার 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীতে অভিযান চালিয়ে ৮ মামলার আসামী, চিহ্নিত মাদক কারবারি আল আমিন (৪৫) ওরফে সাটার আলামিনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি শহরের বাসাইল এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ১০২ (একশত দুই)পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, শনিবার বিকেলে উপপরিদর্শক মোঃ আঃ গাফ্ফার (পিপিএম-বার) নেতৃত্বে উপপরিদর্শক  আইয়ুব খান, উপপরিদর্শক জুয়েল রানা, আল আমিন সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল নরসিংদী সদর থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাসাইল এলাকার শাপলা চত্তরে খন্দকার ডিপার্টমেন্টাল ষ্টোরের সামনে থেকে মাদক বিক্রেতা আল আমিন ওরফে সাটার আলআমিনকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হোন। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আলআমিন একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক সহ ৮টি মামলা রয়েছে। নরসিংদী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে ইউপি সদস্য আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে সম্ভু চৌধুরী (৪৩) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য সম্ভু চৌধুরী পূর্ব শাকপুরা বলরাম দে’র বাড়ির রবীন্দ্র চৌধুরীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামি সম্ভু চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ ২ জন গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি যানবাহন জব্দ করা হয়। বাকলিয়া থানা এলাকায় পৃথক অভিযানে এই ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন খবরের ভিত্তিতে বাকলিয়া থানার আভিযানিক দল শনিবার রাত সাড়ে ১০টা থেকে সোমবার রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকে অবস্থিত বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় টয়োটা গাড়িসহ (নম্বর ভোলা-শ-১১-০০২৩) একজনকে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে নতুন ব্রিজ সংলগ্ন কেআরএস কনভেনশনের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস (ঢাকামেট্টো-ব-১১-১৬৩১)সহ আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আলোচিত খবর

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সন্ধ্যা সাড়ে ৬টায় তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ