নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে এলো ফের গুলি বিস্ফোরণের শব্দ

আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান)সংবাদদাতাঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মিয়ানমারের অভ্যন্তরে ক্ষুদ্রাস্ত্র ফায়ার শব্দ শোনা এসেছে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায়।মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮ টা ৩০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি’র অধীনস্থ নিকুছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৪২ মিয়ানমারে অভ্যন্তরের অং জু ক্যাম্প এলাকা থেকে থেমে থেমে আনুঃ ৪/৫ রাউন্ড ফায়ারের শব্দ শোনা এসেছে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায়। উক্ত ফায়ারের কারণ এবং হতাহতের বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।

ধারনা করা হচ্ছে, মিয়ানমার অভ‍্যন্তরে তাদের অভ‍্যন্তরীর সমস্যা নিয়ে প্রায় সময় গুলাগুলি এবং বিস্ফোরণের শব্দ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় শুনা আসছে,তবে এই সমস্যার কারণে নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় কোন প্রভাব পড়ছে না বলে জানান, সীমান্তের কাছাকাছি বসবাসকারী, মোঃ রহমান, ফয়েজ উল্লাহ, মোঃ ফয়েজ উল্লাহ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

​পরিবারের মুখে হাসি ফোটানোর অদম্য চেষ্টা আর নিজের সব কষ্টকে বুকচাপা দীর্ঘশ্বাসে লুকিয়ে রাখার এক বাস্তব চিত্র তুলে ধরেছেন তাওলাদ হোসেন। তাঁর লেখা ‘অভাব’ শিরোনামের এই হৃদয়ছোঁয়া রচনাটি ফুটিয়ে তুলেছে পুরুষদের জীবনের এক নির্মম ও নিঃসঙ্গ সত্য। সমাজ সাধারণত ধরে নেয় ছেলেদের মন খারাপ বা কষ্টের কোনো অনুভূতি নেই, তাদের রয়েছে কেবল দায়িত্বের পাহাড়। কিন্তু সত্য এর চেয়ে অনেক বেশি বেদনার। কখনো পকেটে শূন্যতা আর কখনো মনে ভালোবাসার আকাল গ্রাস করলেও তারা তা প্রকাশ করতে পারেন না।

ছোটবেলা থেকেই পুরুষদের মনে এই কথা গেঁথে দেওয়া হয় যে ছেলেরা কাঁদে না। এই সামাজিক ট্যাবু ও পরিবারের হাসিমুখ দেখার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে তারা তিলে তিলে ক্ষয় হন। জুতার তলা ক্ষয়ে যাওয়া কিংবা পুরোনো হয়ে যাওয়া শার্টটা গায়ে জড়িয়েই তারা কাটিয়ে দেন বছরের পর বছর। নিজের জন্য কিছু চাওয়ার অধিকার যেন তাদের জন্ম থেকেই কেড়ে নেওয়া হয়েছে। স্ত্রী সন্তানের বায়না মেটাতে গিয়ে নিজের পেটের ক্ষুধা কিংবা মনের শখকে গলা টিপে হত্যা করার নামই বুঝি মধ্যবিত্তের পুরুষ।
​
পরিবারের অন্ন ও সুরক্ষার জোগান দিতে গিয়ে নিজের শখ-আহ্লাদ বিসর্জন দেওয়া, দিনের আলোয় সবার সামনে হাসিমুখে ঘুরে বেড়ানো আর গভীর রাতে বালিশে মুখ গুঁজে নীরব কান্নায় ভিজে যাওয়া—এটাই তাদের নিত্যদিনের সঙ্গী। সকালে উঠে পরিবারের সবার চোখের দিকে তাকিয়ে কৃত্রিম হাসিতে বলা, “আমি ঠিক আছি।”
দিনের ব্যস্ততা শেষে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন এই মানুষগুলোই ছাদের কোণায় কিংবা অন্ধকারের সাথে কথা বলেন। সারাদিনের জমিয়ে রাখা ক্লান্তি আর হাজারো অপমানের দীর্ঘশ্বাস তখন চোখের জল হয়ে ঝরে পড়ার স্বাধীনতাটুকুও তাদের থাকে না। কারণ, তারা জানেন—সকালে উঠেই এই মানুষগুলোকেই আবার সাহস জোগাতে হবে।
​
মূলত, ছেলেরা আসলেই ভালো থাকেন না; পরিবারের মানুষগুলোকে ভালো রাখার তাগীদে তারা জীবনভর শুধু ভালো থাকার এক নিখুঁত অভিনয় করে যান। পুরুষদের এই নীরব আত্মত্যাগ ও মানসিক সংগ্রামের গল্পটি সমাজের প্রতিটি মানুষের মনে গভীর দাগ কাটবে বলেই প্রত্যাশা। ​অভাবের এই যাতাকলে পিষ্ট হয়েও যারা পরিবারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি সহমর্মিতা ও সম্মান জানানো আমাদের সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

চার্লি চ্যাপলিন কমেডি সিনেমার মাধ্যমে আমাদের জাগ্রত করেছেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র স্থানীয় থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে ২৫ সেপ্টেম্বর ২০২৬ কেন্দ্রের প্রাক্তন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন উপল এর ১৫তম প্রয়ান দিবস উপলক্ষে বিকেল ৫:৩০ মিনিটে এক স্মরণ সভা কেন্দ্রের সভাপতি সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেন্দ্রের সাধারণ সম্পাদক লায়ন লোকপ্রিয় বড়ুয়া’র সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দের অর্থ সম্পাদক জনাব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: কামাল, আশীষ নন্দী, লায়ন আবু ইউসুফ, শোভরাজ চৌধুরী আইয়ুব প্রমূখ। সভার শুরুতে প্রয়াত উপলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভাপতি সমাপনি বক্তব্যে বলেন; রাস্ট্র ব্যবস্থার পরিবর্তনের কারণে আমরা নিয়মিত চলচ্চিত্র অধিবেশন করতে পারিনি, কিন্তু আগামীতে নিয়মিতভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি টানেন। সভা শেষে সন্ধ্যা ৬টায় বিশ্বনন্দিত কমেডি চলচ্চিত্রের কিংবদন্তি চার্লি চ্যাপলিনের অত্যন্ত জনপ্রিয় সিনেমা ‘সিটি লাইটস’ এবং ‘দ্য কিডস’ সিনেমা দুটি প্রদর্শিত হয়। সিনেমা প্রেমী দর্শকগন বিপুল করতালির মাধ্যমে সম্মান জানান।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ