আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

ফেসবুকে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রকাশে গ্রেপ্তার – ১

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করছে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: সাইফুল ইসলাম (৩১)। সে নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব ছাতারপাইয়া গ্রামের মো: হেলাল উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ কয়েকটি ফেইসবুক পেইজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে “মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়” শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পরে। এতে করে সাধারণ জনগণসহ সারাদেশের ছাত্রদের মধ্যে ভীতি সঞ্চার ও উত্তেজনা বিরাজ করে। এছাড়াও দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভবনা দেখা দেয়।

বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে আসলে তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটকে এর সত্যতা যাচাই করার জন্য নির্দেশনা প্রদান করেন।

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ছড়িয়ে পরা ভিডিওগুলো পর্যালোচনা করে দেখে যে, ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা এসময়ের নয়।পুরনো মিছিলে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা থেকে উক্ত ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহপূর্বক আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট নোয়াখালী জেলার সেনবাগ থানায় প্রেরণ করে।

উক্ত তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের একটি টিম গতকাল ৩১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি সাইফুল ইসলামকে নোয়াখালী জেলার সেনবাগ থানার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের এক কর্মী ও সমর্থক। আসামি গত ৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেইসবুক পেইজসহ আরো বিভিন্ন ফেইসবুক পেইজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারে ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন উদ্দেশ্যে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার সেনবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত -৪।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মসজিদ ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের কলকতির ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোঃ কামিল ইসলাম (৩০), মোঃ হাসমত আলী (৩৬), মোঃ বাকি বিল্লাহ এবং মোঃ আব্দুল হাকিম (৩৫)। আহতরা সকলেই জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্বের কমিটির মেয়াদ শেষ হলেও সেটি বহাল ছিল। নতুন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয়ভাবে বৈঠক অনুষ্ঠিত হলে পূর্বের কমিটির সভাপতি পুনরায় একই পদে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এতে অন্য পক্ষ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ এস এম আরাফাত ফয়সাল জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় এবং চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ