আজঃ শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

বান্ধবী নিয়ে পার্কে অতপর পুলিশ

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে ১০ শিক্ষার্থী ধরা।
রাজশাহী নগরীতে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দিতে গিয়ে আটক হয়েছেন ১০ জন শিক্ষার্থী।
নগরীর শিমলা পার্ক থেকে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। পরে মুচলেকা নিয়ে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ক্লাস চলার সময় কিছু শিক্ষার্থী স্কুল ও কলেজ ফাঁকি দিয়ে নগরীর বিভিন্ন পার্কে এসে আড্ডা দিচ্ছিলেন এমন অভিযোগ সম্প্রতি পুলিশ কমিশনার স্যরের কাছে আসতে থাকে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে স্যারের নির্দেশে গোয়েন্দা পুলিশের একটি টিম নগরীর শিমলা পার্ক হতে ইনিফর্ম পরিহিত অবস্থায় ১০ শিক্ষার্থীকে আটক করে আরএমপি সদর দফতর ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

সাবিনা ইয়াসমিন বলেন, পরবর্তীতে আটক শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা আবদুল আজিজ (৪৫) এর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত আবদুল আজিজ পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের বাসিন্দা।তিনি ওই এলাকার আবদুল আলমের পুত্র। দীর্ঘদিন তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মরত ছিলেন এবং সর্বশেষ সিলেট জোনের এডমিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে সাড়ে ৫ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে আবদুল আজিজও রয়েছেন। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে চাকরিচ্যুত করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে নিজ বাড়ি পটিয়ার উদ্দেশ্যে রওনা দেন আবদুল আজিজ। যাত্রীবাহী ট্রেনটি কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে পরিবারের দাবি। নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, আমরা নিশ্চিত- দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছে। এটি পরিকল্পিত হত্যা।

তবে কুমিল্লা লাকসাম থানার এএসআই আবদুল ওয়ারেশ সেল ফোনে জানান, ব্যাংকার আবদুল আজিজ চট্টগ্রামে ফেরার পথে লালমাই স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়েন। তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের ছাদ থেকে পড়ে যান। কিভাবে পড়ে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রামে র‌্যাব সদস্য খুনের ৪৮ ঘণ্টা পর মামলা, গ্রেফতার – ৩।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে অপরাধীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য নিহতের ৪৮ ঘণ্টা পর মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, মো. জাহিদ, মো. ইউনুস ও আরিফুর রহমান। বুধবার রাতে সীতাকুণ্ড থানায় র‌্যাব-৭ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান মামলাটি করেছেন বলে সিনিয়র সহকারী পরিচালক এএসপি এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন।

এর আগে, গত সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া (৪৮) নিহত হন। তার বাড়ি কুমিল্লা জেলায়। একই হামলায় আরও তিনজন র‌্যাব সদস্য আহত হন। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনিচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব সদস্য খুনের ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞঅতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় দুইজন এবং তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

আলোচিত খবর

জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে- ইসি সচিব।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুই ধরনের ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হওয়ায় ভোটগ্রহণ ও গণনা—উভয় প্রক্রিয়াতেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য আলাদা ব্যালট ব্যবহৃত হবে। এর সঙ্গে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় ভোট গণনায় অতিরিক্ত সময় প্রয়োজন হবে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উদাহরণ হিসেবে সচিব বলেন, ফেনী-৩ আসনে পোস্টাল ভোটার ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা জেলায় ১৩ হাজার ৯৩৯ জন ভোটার পোস্টাল পদ্ধতিতে নিবন্ধিত। একটি কেন্দ্রে সাধারণত তিন হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ পাঁচ থেকে ছয় গুণ বেশি, যা ফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ