আজঃ শুক্রবার ১২ জুন, ২০২৬

চট্টগ্রামের আবাসিক হোটেলে নারীর লাশ, স্বামী পরিচয় দেয়া যুবক গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় ‘আবাসিক গুলজার’ হোটেলরুম থেকে বিবি কুলসুম নামে এক নারীকে হত্যা ঘটনায় জড়িত ফরহাদ হোসেনকে আটক করেছে সিএমপি চান্দগাঁও থানা পুলিশ। এর আগে গত ২০ অক্টোবর রাত ৭টা ৪৫ মিনিটের সময় হোটেলের বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে চান্দগাঁও থানার ওসি তদন্ত মো. সবেদ আলী।
চান্দগাঁও থানা পুলিশ জানায়,গত ১৯ অক্টোবর স্বামী স্ত্রী পরিচয়ে দুজন ব্যক্তি আবাসিক হোটেল গুলজারে রুম ভাড়া নেন। এর পরের দিন কোন এক সময়ে কৌশলে হয়তো স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পালিয়ে যান। যা সিসিটিভি দেখলে জানা যাবে। পরে রুমে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দেন। পরে চান্দগাঁও থানার পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক বহদ্দারহাট মোড়ের গুলজার হোটেলের ওই রুমে প্রবেশ করে দেখতে পান, বাথরুমে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ। তখন রুমে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে হোটেলের সিসিটিভি ফুটেজ ও বিস্তারিত খোঁজখবর নিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী বলেন, নিহত নারীর বিবি কুলসুম (৩৪)। সে বিবাহিত। তার স্থায়ী ঠিকানা নোয়াখালীর মর্জানগরে। তিনি বলেন, ভিকটিমের বাবার করা মামলায় আমরা সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করি। তারপর এরপর সিআইডির একটি বিশেষ টিমের সহায়তায় আমরা আসামী ফরহাদ হোসেনকে খুলশী থানা এলাকা থেকে গ্রেফতার করি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসনকেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১০জুন বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৮৫ বোতল বিদেশী মদ, পাঁচশত গ্রাম গাঁজা, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিল, ৪১ পিস ইয়াবাসহ পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯), বাবু লাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া(২৪), চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ফরহাদ হোসেন (২২), রনি মিয়া (২৬) ও কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাস্মদ দিলু (৩০)।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রকৌশলীকে অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেফতার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে অপহরণের শিকার প্রকৌশলীকে দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র‌্যাব-৭। রোববার বিকেলে নগরের বন্দর থানার রেলওয়ে একাডেমি ডেবারপাড় জঙ্গল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় কাতারপ্রবাসী প্রকৌশলীকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রোববার কাতারপ্রবাসী ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মো. মনিরুল হককে অপহরণ করা হয়। খবর পাওয়ার পর অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরের বন্দর থানার রেলওয়ে একাডেমি ডেবারপাড় জঙ্গল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।অপহরণের ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ