সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাদাকালো দুইটি রং
দোয়েল পাখি ছিল!
ধীরে ধীরে বিলিন এখন
কোথায় তারা গেল?

দোয়েল পাখি দোয়েল পাখি
কথা হবে রাতে,
বনের আকাশ খুঁজে বেড়াই
খাবার নিয়ে হাতে।
নিধন হয়ে যাচ্ছে পাখি
ধরে রাখি তাতে,
ভালোবাসি পশুপাখি
রক্ষা করি যাতে।

জাতীয় পাখি দোয়েল,
ছিল মোদের জানা!
বন্দিশালায় দেখা যায়
চিরিয়াখানা।









