আজঃ বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

কাতার প্রবাসীদের জন্য টেলিমেডিসিন সেবা চালুর প্রস্তাব

চট্টগ্রাম ব্যুরো:

কাতার রাষ্ট্রদূতের সাথে সালাউদ্দীন আলীর সাক্ষাৎ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কাতার প্রবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা চালু নিয়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ইন্জিনিয়ার সালাউদ্দীন আলী।

প্রবাসী বাংলাদেশিদের অনলাইনে স্বাস্থ্য সেবা দিতে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের সিস্টার কনসার্ন এশিয়ান স্পেশালাইজড হসপিটাল। বাংলাভাষী চিকিৎসকরা প্রবাসী কর্মীদের স্বাস্থ্য বিষয়ে এই প্ল্যাটফর্মে পরামর্শ দিবেন।

কাতারের স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) দোহা আল হেলাল বাংলাদেশ দূতাবাসে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এর সাথে এই কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এন্ড এশিয়ান স্পেশালাইজড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আলী।

এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আলী জানান, কাতার সহ বিশ্বের নানা প্রান্তে থাকা সুবিধাবঞ্চিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু করা হচ্ছে চিকিৎসা বিষয়ক অনলাইন ক্লিনিক প্ল্যাটফর্ম সহ প্রতিটি দেশে একটি করে কমিনিউটি ক্লিনিক ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এশিয়ান স্পেশালাইজড হসপিটাল বিশ্বের প্রথম মাল্টিরিজিওনাল ভিডিও কলসেন্টার সেবা, যেখানে ১০০ বেশি চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্বলিত পাতা ও বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকরা রয়েছেন। আর এই সুবিধা পাবেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিরাও।

তিনি আরও বলেন, বিদেশে বসবাসরত যেসব বাংলাদেশিরা বিভিন্ন ডরমেটরিতে আছেন, তারা যদি চান টেলিভিশনের মাধ্যমে টেলিমেডিসিন সেবাটি পেতে তাহলে তারা বিনামূল্যে সেবাটির জন্য আবেদন করতে পারবেন। আামাদের পক্ষ থেকে তাদের হলরুমে একটি টেলিভিশন মনিটর স্থাপন করা হবে, যার মাধ্যমে তারা টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ হাইকমিশনের প্রকাশিত তথ্যে আমরা দেখেছি যে, প্রায় চার লক্ষ বাংলাদেশি কর্মী কাতারে কর্মরত আছেন। যারা প্রতিবছর প্রচুর রেমিট্যান্স দেশে পাঠান। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই এই খাতের অবস্থান। তাই দেশের অর্থনীতিতে অবদান রাখা এই মানুষদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই সেবা চালু করা হয়েছে।

প্রবাসীরা আমাদের অ্যাপ ব্যাবহারকরে এখন থেকে প্রবাসে বসেই অনলাইনে ডাক্তার দেখাতে পারবেন সহজে। অনলাইনে দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন প্রবাসীরা। আর ডাক্তার এবং বিশেষজ্ঞরা বাংলাদেশি হওয়ায় প্রবাসী কর্মীগণ বিদেশে বসেও বাংলায় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্যসেবার এই অনলাইন প্লাটফর্ম সম্পর্কে সালাউদ্দীন আলী বলেন, যে সব বাংলাদেশি চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকরা এই প্লাটফর্মের বাস্তবায়নে এগিয়ে এসেছেন, আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি আরও ধন্যবাদ জানাতে চাই, যারা বাংলা ভাষায় এই টেলিমেডিসিন সেবা দিতে আমাদের সমৃদ্ধ করেছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম সাময়িক বন্ধ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবশেষ গত রোববার ১২ এপ্রিল বিকালে তেল পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়।

এরপর ক্রুড তেলের সংকটের কারণে মজুত ক্রুড তেল শেষ হয়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে গত প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে এমনটাই জানা যায়।

পরিশোধনের পরিমাণ কমিয়ে আনা হয় সংকট মোকাবিলায় মার্চ মাস থেকেই। যেখানে দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হতো, সেখানে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। তবে শেষ পর্যন্ত মজুত শেষ হওয়ায় সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

ভূটানের মান্যবর রাষ্ট্রদূতের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশে নিযুক্ত কিংডম অব ভূটান এর রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরে আগমন করেন। চট্টগ্রাম বন্দরে পেৌছালে মাননীয় চেয়ারম্যান চবক, রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এসময় চেয়ারম্যান তাঁর সময়কালে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন অগ্রগতির বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। চেয়ারম্যান আনন্দের সাথে জানান, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং এ রের্কড গড়াসহ, জাহাজের ওয়েটিং টাইম শূন্যে নামানো, অটোমেশন এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং ISPS টিম কর্তৃক জিরো অবজারভেশন অর্জনসহ বিভিন্ন কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

মান্যবর রাষ্ট্রদূত চবক এর সাফল্যে অভিভূত হন এবং চেয়ারম্যান, চবক কে ভূটান সরকারের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন। মান্যবর রাষ্ট্রদূত ইতোপূর্বে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভূটানে কন্টেইনার প্রেরনের বিষয়ে সহযোগিতার জন্য চবক চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে ভূটানের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম আরো গতিশীল করা সম্ভব হবে। পরিশেষে মান্যবর রাষ্ট্রদূত ও চেয়ারম্যান, চবক দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করে ভবিষ্যতে দুদেশের সম্পর্ককে আরো উচ্চতায় নিতে আশাবাদ ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে মান্যবর রাষ্ট্রদূত বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন এবং কার্যক্রম দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ