আজঃ শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬

মরা গরুর মাংস বিক্রির জন্য ৫ দিনের সশ্রম কারাদণ্ড

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। নগরীর নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নগরভবন হতে স্বপ্নচুড়া মার্কেটের মোড় পর্যন্ত ব্যাটারী চালিত চার্জার রিক্সার লাইসেন্স নবায়ন ও বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩) ধারা ও মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ২৪ (১) ধারায় ৩টি মামলা দায়ের করে ৩ জনের নিকট হতে ৯ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।

রানীনগর এবং তালাইমারী বৌ বাজারে মরা গরুর মাংস বিক্রির দায়ে ১জন ব্যক্তিকে আটক করে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৫ দিন স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও সিএন্ডবি মোড় থেকে শিশু একাডেমির মোড় পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং আটককৃত মালামাল নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

অভিযানকালে সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান, রাসিকের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ ফরহাদ উদ্দিন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আবারও চলন্তবাসে এক কলেজ শিক্ষার্থীকে রাতভর গণধর্ষণের অভিযোগ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজশিক্ষার্থীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ বলেন, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিরপুরের কলেজশিক্ষার্থী (২৬) সাভারের রেডিওকলোনী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এই কলেজছাত্রীকে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারীকে রাতভর ধর্ষণ ও ভিডিও ধারণ করে তারা। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাড়ালে হাইওয়ে পুলিশ বাসটি আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে। এই ঘটনায় টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে গ্রেফতারকৃত আসামি ও ভিকটমকে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামের ২৭ মামলার আসামি সন্ত্রাসী বার্মা সাইফুল আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল ও সহযোগী শিহাব উদ্দিনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে পুলিশ বিস্তারিত জানানোর কথা রয়েছে। বার্মা সাইফুলের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র আইনে ২৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে সিএমপি একটি টিম আটক করেছে বলে বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছিলেন তার ভাই শাহীন। তিনি বলেন, আমার ভাই চিকিৎসার জন্য ঢাকা গিয়েছে। তাকে গুলশান থেকে ডিবি পরিচয়ে গ্রেপ্তার করা হয়েছে। তবে শাহীন নিজেও একাধিক মামলার আসামি। সাইফুল-শাহীনের অপর ভাই সবুজের বিরুদ্ধে আছে ৩৩টি মামলা।

২০২১ সালের ১৬ জুন সিএমপির বায়েজিদ বোস্তামী থানার একটি টিম সাইফুল ইসলামকে তুলে নিয়ে যায় বলে তার পরিবার অভিযোগ করেন। ১৭ জুন ২০২১ পুলিশ জানিয়েছিল বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় সাইফুল। ওই ঘটনায় সাইফুলের একটি পা কেটে ফেলা হয়েছে। তার এক বছর পর ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাইফুলের মা ছেনোয়ারা বেগম বাদী হয়ে নালিশি মামলা দায়ের করেন। এতে বায়েজিদ বোস্তামী থানার ঘটনার সময়কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামারুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) মেহের অসীম দাশ, নুরু নবী, কে এম নাজিবুল ইসলাম তানভীর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম, মো. রবিউল হোসেন ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত মো. শাহজাহানকে বিবাদী করা হয়।

আদালত মামলার অভিযোগ আমলে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার নিচে নয়, এমন পুলিশ কর্মকর্তাকে দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সিএমপি কমিশনারকে আদেশ দেন। মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পায়নি মর্মে ২০২২ সালের ২৭ নভেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মো. শহীদুল ইসলাম।জুলাই অভ্যুত্থানের পর সাইফুল ইসলাম ও তার ভাইয়েরা মিলে বায়োজিদ ও পাঁচলাইশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বলে স্থানীয়দের অভিযোগ।

আলোচিত খবর

নতুন রাজনৈতিক মুভমেন্ট এনপিএ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা এই পাঁচ মূলনীতি নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন-এনপিএ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।আজ ১৬ জানুয়ারি শুক্রবার বিকেল চারটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্ল্যাটফর্মটির ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়।

কাউন্সিলের মুখপাত্র হয়েছেন ফেরদৌস আরা রুমী, নাজিফা জান্নাত ও তুহিন খান। তারা একেকজন একটি নির্দিষ্ট সময়ের জন্য পালাক্রমে এই দায়িত্ব পালন করবেন।কমিটির অন্যান্য সদস্যরা হলেন- অনার্য মুর্শিদ, অনিক রায়, অনিকেত চার্বাক, অনিন্দ্য পন্ডিত, অনিরুদ্ধ রতন দাস, অনুপম সৈকত শান্ত, অপু সাহা, অমর্ত্য রায়, অলিউর সান, অলিক মৃ, আফজাল হোসেন, আতিকুর রহমান আতিক, আদ্রিতা কবির, আলমগীর কবির মিথুন, আসাদ রেহমান, আশিকুর রহমান অনিক, আহমেদ আন-নাবা, ইমতিয়াজ নাদভী, ইরফান আহমেদ, ইলোরা সুলতানা, ঋভু রহমান, কাওসার শাকিল, কাওসার হামিদ, কে এম সুফিয়ান, কৌশিক আহমেদ, খালিদ হাসান আলো, জাকারিয়া হোসেইন, জান্নাতুল মাওয়া আইনান, জাহিদ জামিল, জাহিদ হোসেন ইনকিয়াদ, টিপু গোস্বামী, তসলিম আহমেদ, তাসলিমা মিজি, তাহমীদুর আর চৌধুরী, তাহসিন আহমেদ অমি, নজরুল ইসলাম, নাজমুল আহমেদ, নাফিসা রায়হানা, নাশাদ ময়ুখ, নাসিরউদ্দিন টগর, নিসর্গ নিলয়, নীলা চাকমা, নূমান আহমাদ চৌধুরী, পারভেজ আলম, পুন্নি কবির, ফজলে রাব্বী খান তাজ, ফয়জুল্লাহ আনান, ফরহাদ নাইয়া, ফারিয়া জামান নিকি, ফেরদৌস আরা রুমী, বাকী বিল্লাহ, বিনয় আমিন, মঈনুল ইসলাম শুদ্ধ, মনোয়ার হোসেন নাইম, মাঈন আহমেদ, মাহবুবুর রহমান, মামুনুর রশিদ, মারুফ বিল্লাহ তন্ময়, মাসুদ রানা, মিম আরাফত মানব, মিতা নাহার, মীর মোকাররম শুভ, মীর হুযাইফা আল-মামদূহ, মুকুল ইসলাম, মুশফিকুর রহমান, মো. হাসিব, মোশফেক আরা শিমুল, মোহন বড়ুয়া, রঞ্জন কুমার দে, রহমত উল আলম, রাজীব চক্রবর্তী সুকান্ত, রাফসান আহমেদ, রাশেদুল কবীর রাফি, রাহাত মুস্তাফিজ, রাহুল দাস, রিয়াদুস সালেহীন জাওয়াদ, রেজওয়ান আমীন, রেজাউর রহমান রিন্টু, রৌদ্র তাপসী, শর্মী হোসেন, শামীম আরা নীপা, শেখ ফাতেমা খায়রুন, সমির সরকার, হাসান ইকবাল সজীব, সমির সরকার, সজীব তানভীর, সাখাওয়াত ফাহাদ, সাদ আহমেদ, সাদিক মোহাম্মদ আলম, সামি মোহাম্মদ, সালেহ রাব্বি, সেতু আরিফ, সৈয়দা নীলিমা দোলা, সোনিয়া আফরোজ যুথী, সৌরভ দেব, হাবিব ইমরান জনি, হাসান সালিহি এবং হাসান সোলাইমান।

নতুন মাত্রায় এফ্ল্যাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে: সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য ও সমঅধিকার প্রতিষ্ঠা, সংবিধান সংস্কার, মৌলিক অধিকার নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সংস্কার এবং অর্থনৈতিক রূপান্তর।এসময় স্বাগত বক্তব্যে কাউন্সিলের সদস্য অনিক রায় বলেন- আমরা রাজনীতিকে কেবল ভাবাদর্শিক লড়াইয়ে পরিণত করতে চাই না। আবার ওয়েলফেয়ারের নামে পেট্র-ক্লায়েন্ট ভিত্তিক রাজনীতিও আমাদের লক্ষ্য নয়। আমরা চাই রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের একটি মৌলিক রূপান্তর। আমরা চাই একটি মানবিক রাষ্ট্র, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ন্যায্য অর্থনীতি এবং সম্পদের সুষ্ঠু বণ্টন।তিনি বলেন, আমরা বিশ্বাস করি পুঁজির গণতান্ত্রিক বিকাশ, সামাজিক নিরাপত্তা এবং ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাই পারে এই দেশকে সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে রূপান্তরিত করতে। এই কারণেই আমরা বলছি আমাদের পথ একটি সোশ্যাল ডেমোক্রেটিক মুভমেন্ট, সামাজিক গণতন্ত্রের আন্দোলন। এটি কেবল ক্ষমতার লড়াই নয় বরং সমাজকে সুসংহত ও গণতান্ত্রিক করে তোলা এবং মানুষের আত্মসামাজিক মুক্তি নিশ্চিত করার সংগ্রাম। যার মধ্য দিয়ে বাংলাদেশ একটি ন্যায্য ও মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ