আজঃ বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

সিভাসু’তে আল্ট্রাসনোগ্রাম মেশিনের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  • সিভাসু’তে আল্ট্রাসনোগ্রাম মেশিনের
    ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচ
    ছবি-৭
    চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আয়োজিত ‘ইউজ অ্যান্ড বেসিকস অব আল্ট্রাসনোগ্রাম মেশিন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি আজ বৃহিস্পতিবার শেষ হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) এবং সিভাসু’র মেডিসিন ও সার্জারি বিভাগের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ বছরের জানুয়ারি মাসে শুরু হওয়া উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন বিভিন্ন পর্যায়ের ৩০০ জন সরকারি ভেটেরিনারি কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রতি ব্যাচে ৩০ জন করে মোট দশটি ব্যাচের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করা হয়। প্রতিটি ব্যাচকে পাঁচদিন করে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
    বৃহস্পতিবার সকাল ১০টায় সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের একাডেমিক ভবন-১ এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত দশম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এলডিডিপি’র প্রকল্প পরিচালক ডা. মো: জসীম উদ্দীন।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভাসু’র ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো: আহসানুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সাবেক পরিচালক ডা. মো: ফরহাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ কর্মসূচির কো-অর্ডিনেটর সিভাসু’র মেডিসিন ও সার্জারি বিভাগের থেরিওজেনোলজি ইউনিটের প্রফেসর ড. আজিজুন্নেছা। স্বাগত বক্তব্যের পর তিনি প্রশিক্ষণ কর্মসূচির ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো: আতিয়ার রহমান।
    প্রধান অতিথির বক্তব্যে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে যোগ্যতা ও দক্ষতার বিকাশ ঘটাতে হবে। সর্বক্ষেত্রে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপাচার্য আরো বলেন, মাঠ পর্যায়ে আল্ট্রাসনোগ্রাম মেশিন ব্যবহার করতে হবে-যাতে কৃষকরা উপকৃত হন।
    দেশের মানুষের প্রোটিনের যোগান দিতে কাজে করেন ভেটেরিনারিয়ানরা উল্লেখ করে এলডিডিপি’র প্রকল্প পরিচালক ডা. মো: জসীম উদ্দীন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। গরীব কৃষককে সেবা দিতে হবে। তাহলেই এই প্রশিক্ষণ সার্থক হবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুতুবদিয়ায় আজাদ চেয়ারম্যানের কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি গ্রাম-পুলিশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কক্সবাজারের কুতুবদিয়ায় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। এসময় উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রাম পুলিশের সদস্য কাইচার আলম, জয়নাল আবেদীন, হারুন রশীদ, পারভেজসহ অন্যান্য সদস্যরা।

জানা যায়, স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন। উপহার হিসেবে দেওয়া হয় পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ।

উপহার গ্রহণকালে গ্রাম পুলিশের সদস্য কাইচার আলম বলেন, “ঈদের আগে এ ধরনের সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এতে আমাদের পরিবারের সাথে ঈদের আনন্দ আরও বাড়বে।”

এসময় স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, “গ্রাম পুলিশরা সবসময় জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের কষ্টের কথা বিবেচনা করে ঈদের আগে সামান্য উপহার দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন – আমীরুল ইসলাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পথশিশুদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের ডিসি আমীরুল ইসলাম। তিনি বলেন, পথশিশুরা আমাদেরই সন্তান। অযত্ন ও অবহেলায় বেড়ে উঠলেও এদের মধ্যেও রয়েছে অসীম মেধা ও সম্ভাবনা। সঠিক পরিচর্যা ও দিকনির্দেশনা পেলে তারাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

মঙ্গলবার বিকেলে “আমরা চাটগাঁবাসী” সংগঠনের উদ্যোগে আয়োজিত পথশিশু ও কিশোরদের জন্য ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে পথশিশুদের কাছে টানতে হবে। তাদের পাশে দাঁড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতাও উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবিএম ইমরানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, পাঁচলাইশ থানার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম এবং প্রোগ্রামের স্পন্সর ওয়াহিদ ইলেক্ট্রিশিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন।

আমরা চাটগাঁবাসীর যুগ্ম সম্পাদক জানে আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাঁচলাইশ থানার সেকেন্ড অফিসার নুরুল আবসার, স্বর্ণলতা স্কুলের উদ্যোক্তা মোহাম্মদ রবিউল হোসেন, আরটিআর তারেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তাহসান হাবিব, অধরা মেঘ কলি ও মোঃ আলীসহ অনেকে।অনুষ্ঠানে পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং তাদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠান শেষে ডিসি মহোদয় বাছাইকৃত শিশু-কিশোরদের নিজ কার্যালয়ে তুলে এনে ঈদের জামা উপহার দেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ