আজঃ মঙ্গলবার ২০ জানুয়ারি, ২০২৬

মানিকগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

মোঃরাজিব হোসেন জেলা প্রতিনিধি মানিকগঞ্জ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মানিকগঞ্জ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া ও সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের সলন্ডী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও পৌর আওয়ামী লীগের নেতা শরিফুল ইসলাম নান্টু।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ২৫ সেপ্টেম্বর পৌর বিএনপির আহ্বায়ক মুরাদ হোসেন বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯১ নেতাকমীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে রোববার বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে ইউপি সদস্য আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে সম্ভু চৌধুরী (৪৩) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য সম্ভু চৌধুরী পূর্ব শাকপুরা বলরাম দে’র বাড়ির রবীন্দ্র চৌধুরীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার সন্দিগ্ধ আসামি সম্ভু চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ ২ জন গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে অর্ধ লক্ষাধিক ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুটি যানবাহন জব্দ করা হয়। বাকলিয়া থানা এলাকায় পৃথক অভিযানে এই ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন খবরের ভিত্তিতে বাকলিয়া থানার আভিযানিক দল শনিবার রাত সাড়ে ১০টা থেকে সোমবার রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকে অবস্থিত বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় টয়োটা গাড়িসহ (নম্বর ভোলা-শ-১১-০০২৩) একজনকে গ্রেফতার করা হয়।

অপর অভিযানে নতুন ব্রিজ সংলগ্ন কেআরএস কনভেনশনের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস (ঢাকামেট্টো-ব-১১-১৬৩১)সহ আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আলোচিত খবর

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সন্ধ্যা সাড়ে ৬টায় তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ