আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

পাবনা প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি আদেশ অমান্য করে খাস খতিয়ানের জায়গাতে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে গোলাম রব্বানীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামে। গোলাম রব্বানী ঐ গ্রামের মৃত আয়নুল হকের ছেলে ও পল্লী চিকিৎসক।

জানা গেছে, বেশ কিছু দিন ধরেই খাস খতিয়ানের জায়গাতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন গোলাম রব্বানী। এসময় এলাকাবাসী ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে জানালে গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার নির্মাণধীন কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেন। কিন্ত সেই আদেশ অমান্য করেই পাকা ঘর নির্মাণের কাজ চালাচ্ছেন গোলাম রব্বানী।এতে সরকারি আদেশ অমান্য করায় স্থানীয়দের মাঝে সৃষ্টি হচ্ছে ক্ষোভ।

পাটুল গ্রামের ইসমাইল হোসেন বলেন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের ম্যানেজ করে এখানে অনেকেই সরকারি খাস খতিয়ানের জায়গাতে ঘর নির্মাণ করেছেন। কিন্তু প্রশাসন কিছুই বলেনি। তাইতো তাদের দেখাদেখি এখন গোলাম রব্বানী মত অনেকেই ঘর তুলছেন।

এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, এলাকাতে সবাই রাস্তার জায়গা দখল করে ঘর তুলেছে। তাই আমিও একটা ঘর নির্মাণ করছি।এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার তাসমীয়া আক্তার রোজী বলেন, আমি জানার পরেই দখল মুক্ত করতে প্রশাসনকে ঘর ভাঙ্গার  নির্দেশ দিয়েছি।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ