আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নরসিংদীতে পোল্ট্রি খামারের খাদ্যসহ ২ প্রতারক গ্রেপ্তার 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

¨নরসিংদীতে অভিনব কৌশলে প্রতারক চক্রের দুই সদস্য স্থানীয় একটি পোল্ট্রি ফিড কারখানার মুরগির খামারের ট্রাক ভর্তি কয়েক লক্ষ টাকার মুরগির খাবার আত্মসাত করার অপরাধে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে শিবপুর থানা পুলিশ।

রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান তথ্যটি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার লালমোহন থানার মহেশখালী গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল হান্নান এবং একই গ্রামের লিটন মিয়ার ছেলে মিজানুর রহমান। এসময় তাদের কাছ থেকে ১টি ট্রাক ও ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর দিবাগত রাতে শিবপুর উপজেলার সৃষ্টিঘর এলাকার  আব্দুল্লাহ ফিড মিল থেকে নিউ শ্রমিক ট্রান্সপোর্টের ট্রাকের ভূয়া কাগজপত্র ও জাতীয়  পরিচায় দাখিল করে ১৬ (ষোল) লক্ষ টাকার পোল্ট্রি খামারের খাদ্য ফেনীতে পৌঁছে দেওয়ার কথা বলে লোড করে। পরে গাড়ির চালককে তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে মিল কর্তৃপক্ষ এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করে। পরে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় উপপরিদর্শক সাদিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অপরাধে দুই জনকে গ্রেপ্তার করেন। এসময় তাদের হেফাজত হতে ট্রাকসহ মালামাল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ