আজঃ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা এ-ই প্রতিপাদ্যকে ধারণ করে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার ৯ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করে  দিবসটির শুভ সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে মানব বন্ধন ও র‍্যালী বের করা হয়। র‍্যালীশেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও রাণীশংকৈল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত বসাকের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আনুয়ারুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতের সম্পাদক  রজব আলী, নাজিম উদ্দীন ডিজিএম,জামাত নায়েব আমির মিজানুর রহমান, ফেরদৌস আলম মানিক, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুর ইসলাম, প্রেসক্লাব আহবায়ক ছবি কান্ত দেব, বকুল
মজুনদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পবিত্র রমজানে ইফতার বিতরণ মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত – আবু সুফিয়ান এম.পি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিকতার মাস। অন্যের প্রতি সদয় ও সহমর্মিতার মাস। মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। তাই পবিত্র রমজান মাসে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ হলো মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রমজানে আমাদের সংযমী হতে হবে। রোজার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধির জন্য অন্তরের লোভ-লালসা ও নেতিবাচক চিন্তার লাগাম টেনে ধরতে হবে। রোজা রাখার পাশাপাশি সমাজের বিত্তবানসহ আমাদের সকলের দায়িত্ব রয়েছে প্রতিবেশী, আত্মীয়স্বজন ও অসহায়দের পাশে দাঁড়ানোর।

অসহায়, গরিব-দুঃখীদের বিপদে তাদের সহায়তা দান রমজানেরই শিক্ষা।তাই পবিত্র রমজান মাসে সামর্থ অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।১৮ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডস্থ ওয়াজেরপাড়া এলাকায় পবিএ মাহে রমজান উপলক্ষ্যে এলাকার অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে “কাঁচা মাংস ও ইফতার সামগ্রী” বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওমান প্রবাসী মো. নাছির উদ্দিন এর সৌজন্যে ৩০০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, প্রবাসী মো. নাছির উদ্দিন, মো. মাহবুব সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।বুধবার ১৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়।পোস্টে বলা হয়- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না।


এতে আরও বলা হয়, গত ১৮ মাস সময়কালজুড়ে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজের নাম ‘Chief Adviser GOB (Head of the Government)’ খোলা হয় ১৪ আগস্ট ২০২৪। এই পেজে বর্তমানে প্রায় ৪৪ লাখের বেশি ফলোয়ার রয়েছে।

https://www.facebook.com/share/p/17m54sHAz3/

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।

জানা যায়, এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে। এ সময় তারা উভয় নেতার মাজার জিয়ারতও করবেন।

আরও পড়ুন

সর্বশেষ