আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

নরসিংদীতে পোল্ট্রি খামারের খাদ্যসহ ২ প্রতারক গ্রেপ্তার

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীতে অভিনব কৌশলে প্রতারক চক্রের দুই সদস্য স্থানীয় একটি পোল্ট্রি ফিড কারখানার মুরগির খামারের ট্রাক ভর্তি কয়েক লক্ষ টাকার মুরগির খাবার আত্মসাত করার অপরাধে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে শিবপুর থানা। জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান তথ্যটি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার লালমোহন থানার মহেশখালী গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল হান্নান এবং একই গ্রামের লিটন মিয়ার ছেলে মিজানুর রহমান। এসময় তাদের কাছ থেকে ১টি ট্রাক ও ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর দিবাগত রাতে শিবপুর উপজেলার সৃষ্টিঘর এলাকার  আব্দুল্লাহ ফিড মিল থেকে নিউ শ্রমিক ট্রান্সপোর্টের ট্রাকের ভূয়া কাগজপত্র ও জাতীয়  পরিচায় দাখিল করে ১৬ (ষোল) লক্ষ টাকার পোল্ট্রি খামারের খাদ্য ফেনীতে পৌঁছে দেওয়ার কথা বলে লোড করে। পরে গাড়ির চালককে তার ব্যবহৃত মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে মিল কর্তৃপক্ষ এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করে। পরে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় উপপরিদর্শক সাদিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অপরাধে দুই জনকে গ্রেপ্তার করেন। এসময় তাদের হেফাজত হতে ট্রাকসহ মালামাল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পতেঙ্গায় বাল্কহেড থেকে সাড়ে ৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেফদার-৫।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারার পূর্ব গহিরা এলাকার মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভাঙ্গারা এলাকার মো. মনির হোসেন (৪৫), আনোয়ারার করুশকুল এলাকার মো. আলী (৪৭) এবং লক্ষীপুরের রামগতি উপজেলার চর কলাকুপা এলাকার মো. রুবেল (২৭)।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে যে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীতে নিয়ে আসছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

এক পর্যায়ে বাল্কহেডটি ১৫ নম্বর ঘাটে নোঙর করে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন। পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের লাশ মিলল ডোবায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে নিখোঁজ গাড়ি চালকের
লাশ মিলল ডোবায়
ছবি-৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন। বুধবার সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহতের শ্যালক মো. হাসান বলেন, গত ৬ মার্চ থেকে আমার দুলাভাই নিখোঁজ ছিলেন। এ ঘটনায় আমরা থানায় জিডিও করেছিলাম। আমার দুলাভাইকে কেউ পরিকল্পিতভাবে কেউ মেরে ফেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে বলে তিনি জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ