আজঃ শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬

কালিয়াকৈরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

শাহিদুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈরে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে সোমবার সকালে উপজেলার শফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ থেকে ৬ হাজার বিএনপি নেতা-কর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর হতে চান্দরা হয়ে মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সফিপুরে এসে মিলিত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার জনি, কালিয়াকৈর পৌর বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল,কালিয়াকৈর পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, বিএনপি নেতা মনির বাবু, সোহেল রানা বাবুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

:খ তোমায় দিয়ে দিলাম ছুটি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দু:খ তোমায় দিয়ে দিলাম ছুটি আর কখনো ফিরে এলে চেপে ধরবো টুটি।
এক জীবনে ক’বার আসবে
লজ্জা কি তোর নাই?
অন্য কোথাও পাত্তা পাও না
আমাতে নাও ঠাই?
আবার ফিরে এলে বেটা দেখবি ঠেলা কারে কয়,
কত বার তোর কাছে মানব
পরাজয়?
আমাকে নরম পেয়ে চেপে ধরো ঘাড়ে
সন্তান যদি কস্ট দেয় ফেলে দিব তারে?
সব যদি না পারি তবে কিসের পিতা আমি,
কস্ট দিয়েও শান্তি পেলে কি আসে যায় তাতে,
প্রার্থনা মোর
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।

আশার তরী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুখের আশা করেও যখন
পায়না কেউ সুখ ,
দুঃখ কষ্ট সঙ্গী করে
বেঁধে রাখে বুক ।

সুখের আশায় বেয়ে বেয়ে
জীবন নদী বায় ,
জানেনা কেউ সূখের তরী
ভিড়বে কিনা গাঁয় ।

আশায় নাকি মানুষ বাঁচে
সঙ্গী সবার আশা ,
আশায নাকি ভরসা করে
বেঁচে থাকে চাষা ।

ছাড়েনা আশা বলেনা ভাষা
কষ্টের ডিঙ্গা বায় ,
আশার উপর ভরসা করে
জীবন টা কাটায় ।

সুখ পাখিটা কেমন জানি
বুঝলাম নাতো ভবে ,
দুঃখের সাথে বসত করে
বেঁচে আছি নভেঃ ।

আসলে কী সুখ পাখিটা
মরিচীকা মন ,
আশার তরী বেয়ে বেয়ে
কাটছে জীবন ক্ষণ ।

আলোচিত খবর

র‌্যাব নাম বদলে হচ্ছে এসআইএফ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতিসংঘের পাশাপাশি বিভিন্ন মানবাধিবকার সংগঠন বহুদিন ধরে পুলিশের বিশেষ বাহিনী র‌্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে এলেও তার বদলে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র‌্যাবের নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন-ইতোমধ্যে এ ব্যাপারে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। শিগগিরই একটি সরকারি আদেশ জারি হবে।নামের সঙ্গে পোশাকেও পরিবর্তন আসছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন-ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসআইএফ সদস্যদের নতুন পোশাকে দেখতে পাবেন।বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান ও আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতির মধ্যে ২০০৪ সালের ২৬ মার্চ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‌্যাব গঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ