আজঃ শনিবার ২৪ জানুয়ারি, ২০২৬

চৌদ্দগ্রামে ২১শে ডিসেম্বর জামায়াত ইসলামীর যুব সন্মেলন সফলে মোটরসাইকেল শোভাযাত্রা।

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২১শে ডিসেম্বর চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত যুব সমাবেশকে স্বাগত জানিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় ইউনিয়নের চব্বিশটি গ্রামের অন্তত আড়াই শতাধিক মোটর সাইকেল অংশ নেয়।

বুধবার (১৮ই ডিসেম্বর) সকালে ইউনিয়নের খিরনশাল মাদ্রাসা থেকে শুরু হয়ে চব্বিশটি গ্রাম হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করে। পরে মুন্সীরহাট বাজারে এসে মোটর সাইকেল শোভাযাত্রাটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য নুরে আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাফর আহাম্মদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেন শামিম, সেক্রেটারী ইসরাফিল হোসেন, কুমিল্লা বারের আইনজীবি সাইফ উদ্দিন, জামায়াত নেতা কপিল উদ্দিন মোল্লা, মোঃ ইউনুছ, এমরান হোসেন মাসুদ, মরতুজা মজুমদার, হারুন ভূঁইয়া প্রমুখ।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ২১শে ডিসেম্বর শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে জামায়াতের নায়েবে আমীর, চৌদ্দগ্রামের সাবেক সাংসদ ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরসহ একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। সমাবেশে অন্তত চল্লিশ হাজার মানুষ অংশগ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। ২১ তারিখ সন্মেলনকে কেন্দ্র করে ১ টি পৌরসভাসহ ১৩ টি ইউনিয়নে প্রতিদিন তাদের নেতা কর্মীরা মিটিং, মিছিলসহ দাওয়াতি কাজ করে আসছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফরিদপুরে স্কুল শিক্ষার্থী সুরাইয়া হ-ত্যা-র বিচার দাবিতে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ফরিদপুর উপজেলায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোছা. সুরাইয়া খাতুন হ-ত্যা-র প্রতিবাদ ও হ-ত্যা-র সাথে জড়িতদের ফাঁ-সি-র দাবিতে বি-ক্ষো-ভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।
ফরিদপুর উপজেলার জন্তিহার খেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


এ সময় জন্তিহার গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, শিক্ষক সাংবাদিক ও সমাজকর্মী এস এম নাহিদ হাসানের ছায়া নির্দেশনায়, মানববন্ধনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। ব্যানার-ফ্যাস্টুন হাতে ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে বক্তারা নি-হ-ত সুরাইয়ার হ-ত্যা-র সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানান। তা না হলে, আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

টি-২০ বিশ্বকাপ খেলতে ভারত যাবেনা বাংলাদেশ দল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

T-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবেনা বাংলাদেশ ক্রীকেট দল। ক্রীড়া উপদেষ্টা, বিসিবি নেতৃত্ব এবং খেলোয়াড়দের
সাথে বৈঠকে এসিদ্ধান্ত হয়েছে। ্ঁ

আলোচিত খবর

জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণায় বেশি সময় লাগতে পারে- ইসি সচিব।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুই ধরনের ব্যালটে ভোট দিতে হবে এবং প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হওয়ায় ভোটগ্রহণ ও গণনা—উভয় প্রক্রিয়াতেই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মোবাইল অপারেটর, ব্যাংক ও বিএনসিসি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে প্রবাসী ভোটার ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের জন্য আলাদা ব্যালট ব্যবহৃত হবে। এর সঙ্গে প্রার্থীর সংখ্যা বেশি থাকায় ভোট গণনায় অতিরিক্ত সময় প্রয়োজন হবে। বিশেষ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পোস্টাল ব্যালট গণনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

উদাহরণ হিসেবে সচিব বলেন, ফেনী-৩ আসনে পোস্টাল ভোটার ১৬ হাজার ৩৮ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ২৭৪ জন এবং কুমিল্লা জেলায় ১৩ হাজার ৯৩৯ জন ভোটার পোস্টাল পদ্ধতিতে নিবন্ধিত। একটি কেন্দ্রে সাধারণত তিন হাজার ভোটার থাকলেও পোস্টাল ব্যালটের চাপ পাঁচ থেকে ছয় গুণ বেশি, যা ফল প্রকাশে বিলম্ব ঘটাতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ