নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবেনা: নোমান

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবেনা উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, সব ক্ষেত্রে সংস্কার করার নামে সময় ক্ষেপন করা অন্তবর্তী সরকারের কাজ নয়। অন্তবর্তী সরকারের কাজ হচ্ছে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। জনগণ কর্তৃক নির্বাচিত সরকার পরবর্তীতে সংস্কার কাজ সম্পন্ন করবে। নগরীর কাজীর দেউরী ভিআইপি টাওয়ারে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১০ এর আওতাধীন ১২নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল নোমান একথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে। বিএনপির এই সংগ্রাম এখনো চলমান আছে। ভোটাধিকার ও গণতন্ত্র পূনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির সংগ্রাম চলতে থাকবে।
আবদুল্লাহ আল নোমান বলেন, আওয়ামীলীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ক্ষমতাকে কুক্ষিগত করে গণতন্ত্রের কবর রচনা করেছে। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। একটি অবাধ ও সুষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে প্রত্যাবর্তন করতে হবে। তিনি বলেন সরকারের উচিত আওয়ামীলীগের ১৬ বছরের শাসনামলে সংগঠিত বিভিন্ন সেক্টরে দূর্নীতি ও লুটপাটের শ্বেতপত্র প্রকাশ করে তাঁদেরকে বিচারের আওতায় নিয়ে আসা।
পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসমাবেশে বক্তব্য রাখেন তরুণ বিএনপি নেতা সাঈদ আল নোমান, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খাজা আলাউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, মহিলা দল নেত্রী খালেদা বুরহান প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে খাবার তৈরি পোড়া তেলে, ৩ লাখ টাকা জরিমানা পাছাজিও ফুডসকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, আনিছুর রহমান।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সোমবার আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পোড়া তেলে খাবার তৈরি, অতি অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুতি এবং প্যাকেজিং, যত্রতত্র খাবার প্রস্তুতকারী স্থানে তেলাপোকা এবং ঈদের বেসরন এবং মিষ্টির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা, যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্য উৎপাদন ও নকল চেরি ফল ব্যবহার করায় পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট ফ্রিজে সংরক্ষণ করায় আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ