আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে সড়কের পাশে যুবকের রক্তাক্ত দেহ ছবি-২

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

:lচট্টগ্রাম মহানগরে সড়ক দুর্ঘটনায় সুজন বড়ুয়া নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নতুন ব্রিজ-নিউমার্কেট সড়কের বাকলিয়ার চামড়ার গুদাম স্লুইচ গেট এলাকায় রক্তাক্ত দেহটি পড়েছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানায়নি। ধারণা করা হচ্ছে, চালকের ডানপাশে বিপজ্জনকভাবে বসা অবস্থায় অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সুজন বড়ুয়া বোয়ালখালী শাকপুরার বড়ুয়া টেকস্থ সন্তোষ বড়ুয়ার (বড় লাতু) ছোট ছেলে।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) ইরফানুর সাজ্জাদ বলেন, রাত ৯টার পরে খবর পেয়ে চমেক হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের ডান পা ভাঙা ও ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের বরাতে তিনি বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে কেউ জানাতে পারছেন না। মরদেহটি রাস্তার পাশে পড়েছিল। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তবে ভাঙা ও ক্ষত-বিক্ষত পা দেখে ধারণা করছি, ওই যুবক গাড়িচালকের ডান পাশে বসেছিলেন। হাঁটু হয়তো বাইরে ছিল। এ অবস্থায় আইল্যান্ড কিংবা বিপরীতমুখী গাড়ির সঙ্গে দুর্ঘটনাটি ঘটে ঘটেছে।
প্রতিবেশী সজিব বড়ুয়া বলেন, সিইপিজেড এলাকায় একটি কারখানায় চাকরি করতেন সুজন। ছুটির দিন শুক্রবার পরিবারের সঙ্গে কাটিয়ে সন্ধ্যায় নগরের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। রাতে সুজনের মোবাইল থেকে এক ব্যক্তি তার বাবাকে ফোনে মারা যাওয়ার বিষয়টি জানান। আমরা তাৎক্ষণিক চমেক হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করি। তিনি বলেন, তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কেউ বলতে পারছেন না। ডান পা ভাঙা ও ক্ষতবিক্ষত। তার কাছে থাকা মানিব্যাগ ও অ্যান্ড্রয়েড ফোনটিও চুরি হয়ে যায়। কিন্তু বাটন মোবাইল পকেটে থেকে যাওয়ায় সেটা থেকে এক ব্যক্তি তার বাবাকে দুঃসংবাদটি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে র‌্যাব সদস্য খুনের ৪৮ ঘণ্টা পর মামলা, গ্রেফতার – ৩।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে অপরাধীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব সদস্য নিহতের ৪৮ ঘণ্টা পর মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন, মো. জাহিদ, মো. ইউনুস ও আরিফুর রহমান। বুধবার রাতে সীতাকুণ্ড থানায় র‌্যাব-৭ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) পুলিশ পরিদর্শক গাজী আব্দুর রহমান মামলাটি করেছেন বলে সিনিয়র সহকারী পরিচালক এএসপি এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন।

এর আগে, গত সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে যাওয়া র‌্যাব সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) বিজিবির নায়েক সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া (৪৮) নিহত হন। তার বাড়ি কুমিল্লা জেলায়। একই হামলায় আরও তিনজন র‌্যাব সদস্য আহত হন। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনিচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানিয়েছেন, র‌্যাব সদস্য খুনের ঘটনায় জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নামে মামলা হয়েছে। এতে অজ্ঞঅতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় দুইজন এবং তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রামে মিতু হত্যা মামলার আসামি ভোলা আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বহুল আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করেছে পুলিশ। বুধবার রাত দশটার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বুধবার রাত দশটার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করা হয়েছে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ