আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় রাতের আঁধারে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার পাবনা প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটায় রাতের আঁধারে জমির পাশের রোপনকৃত ফলজ ও কাঠের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে মাঠে গিয়ে জমির গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান জমির মালিক সুব্রত কুমার রাহা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ঐ ভূক্তভোগী তিনি। ক্ষতিগ্রস্ত সুব্রত কুমার রাহা উপজেলার পাথরঘাটা হিন্দুপাড়া মহল্লার শান্তি পদ রাহার ছেলে।

থানা অভিযোগ সূত্রে জানা যায়, সুব্রত কুমার রাহা গত বছরের ২২ শে জুন ভাঙ্গুড়া সাব রেজিষ্ট্রী অফিসের মাধ্যমে ১৬৪৬ নং বিক্রয় কবলা দলিল মূলে বিদুষ বর্মন এর নিকট হতে ৩০ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলো। জমিটি পাথরঘাটা মৌজার আরএস খতিয়ান নং ৫২৮ এবং আর.এস দাগ নং ৭১৮। এই জায়গার সীমানা নির্ধারণ করে খুটি পুতিয়া রাখে রাহা। এর কিছুদিন পরেই সীমানায় থাকা খুটি রাতের আঁধারে দুর্বৃত্তরা ভেঙে দূরে ফেলে রাখে। এরপরে রাহা জমিতে বিভিন্ন ফলের গাছ, কাঠের গাছ রোপন করে। এমত অবস্থায় গত শুক্রবার গভীর রাতে আবারো দুর্বৃত্তরা তার লাগানো কাজগুলো কেটে এবং উপরিয়ে ফেলে।

সুব্রত কুমার রাহা জানান, আমি এই জমিটা ক্রয়ের পর থেকেই কিছু অসাধু ব্যক্তিগণ আমার সঙ্গে এরূপ আচরণ করছে। যাতে করে আমি এই জমিতে কোন প্রকার ফসল বা গাছ না লাগাতে পারি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই থানায় অভিযোগ দিয়েছি।

অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগটি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ