আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বোয়ালখালীতে ইউএনও উদ্ধার করল নবজাতক শিশুকে

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে বোয়ালখালীতে  বৃহস্পতিবার  শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের ৭নং ওয়ার্ড শেখ পাড়া এলাকার খাল পাড় থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। পরে বোয়ালখালী থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা দপ্তরের সহযোগীতায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিশুটি সুস্থ্য রয়েছে। স্থানীয় গৃহীনি  মুন্নী জানান, দুপুর ২টার দিকে খালে গোসল করতে গিয়েছিলাম। এ সময় খালের ওই পাড়ে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। অবিরাম কাঁদছিলো শিশুটি। তিনি সাঁতরে ওই পাড়ে গিয়ে দেখেন, একটি নবজাতক শিশু তোয়ালে ও কাপড় মোড়ানো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসেছেন। স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী জানান,নবজাতকটি কে বা কারা রেখে যান। দুপুর জেলে পাড়ার গৃহবধূ গোসল করতে গেলে বাচ্চাটিকে দেখতে পেয়ে ঘরে নিয়ে এসেছেন। এটি ছেলে সন্তান। উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন বলেন, অজ্ঞাত নবজাতক শিশুটিকে উপজেলা  হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী ছোটমনি নিবাস রৌফবাদে পাঠানো হবে।  বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, নবজাতক শিশুকে কে বা কারা ফেলে গেছেন সেটা জানা যায়নি। সদ্য ভুমিষ্ঠ নবজাতক শিশুটি উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, অজ্ঞাত নবজাতক শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবজাতকটি আপাতত হাসপাতালে থাকবে, পরবর্তীতে সমাজসেবা অধিদপ্তরের  সহযোগীতায় ছোটমনি নিবাসে প্রেরন করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নির্বাচিত হয়ে সংসদে ষাচ্ছেন যে সাত বিজয়ী নারী প্রার্থী।
১. মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,
২. ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো,
৩. সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা,
৪. ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,
৫. ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,
৬.নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং
৭. ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ