পাইকগাছায় সরকারি ইজারাকৃত খাল দখলের অভিযোগ 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাইকগাছায় সরকার কর্তৃক ইজারা দেওয়া বদ্ধ খাল অবৈধভাবে দখলের অভিযোগ এনেছেন ইজারাপ্রাপ্ত আজিজুল ইসলাম গাজী।
প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া নদী(বদ্ধ) ৩০.৯২ একর জলমহলটি গত ইং- ০২/১/২০২৪ তারিখ ৩১.০০.০০০০.০৫০.০৩১.২৩.১০৯ নং স্মারকে উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪৩১ থেকে ১৪৩৬ বঙ্গাব্দ মোট ৬ বছর মেয়াদে সরকারি জলমহাল কমিটি ইজারা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেন। সে মতে চাঁদখালীর কালিদাসপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: অনুকূলে প্রথম চার বছর ২ লক্ষ ৬৭ হাজার পাঁচ শত টাকা ও পরবর্তী দুই বছর উক্ত অংকের ২৫% বর্ধিত মূল্যে ইজারা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ইজারাপ্রাপ্তের পর থেকে সমিতির সভাপতি মোঃ আজিজুল ইসলাম গাজী উক্ত জলমহালটি সরকার কর্তৃক নির্ধারিত টাকা পরিশোধ পূর্বক শান্তিপূর্নভাবে ভোগদখল করে আসছে বলে জানান।
এমতাবস্থায় আজিজুল ইসলাম গাজী অভিযোগ করেন, গত ইং-০১/০১/২০২৫ তারিখ জনৈক আয়ূব আলী গং আমার ইজারাপ্রাপ্ত ৩০.৯২ একর জলমহালের মধ্যে ১ একর জমি বাঁধ বন্দী দিতে থাকলে আমি তাদের বাঁধা দেওয়ার পরও তাহারা আমার কথা কর্নপাত করেনি। এসময়ে আমি উপায়ন্তর না পেয়ে থানায় একটি অভিযোগ দাখিল করলে ওসি সাহেব আমাকে এসিল্যান্ডের সাহেবের সরনাপূর্ন হতে বলে। তখন আমি বিষয়টি এসিল্যান্ড সাহেবকে অবগত করি। এসময়ে তিনি তাৎক্ষণিক থানা পুলিশকে সরকারি সম্পত্তি রক্ষার্থে ওসি সাহেবকে বলে দেন। সে মোতাবেক থানা থেকে এএসআই মাসুদ সরজমিনে যেয়ে কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে আবারো আয়ূব আলী গং উক্ত জমিতে বাঁধ বন্দী দিতে থাকে। এ ঘটনা আমি থানা পুলিশকে অবগত করলে এএসআই মাসুদ আমাদের উভয় পক্ষকে থানায় ডেকে এসিল্যান্ড সাহেব নির্দেশের আলোকে কাজ বন্ধ রেখে তাহার দপ্তরে যোগাযোগ করার জন্য উভয় পক্ষকে বলে দেন। এর পরও আয়ূব আলী গং উল্লেখিত নির্দেশনা অমান্য করে বহাল তবিয়তে অদ্য ০৫/০১/২০২৫ তারিখ বাঁধ বন্দীর কাজ চলমান রেখেছে। তাছাড়া এ খাল দিয়ে ইউনিয়নের একাধিক খালের পানি নিষ্কাশন হয় বলে জানান আজিজুল গাজী।
অপরদিকে আয়ূব আলী জানান, আমি ২০০১ সালে এ জমির মধ্যে থেকে ১ একর(৩ বিঘা) জমি স্থায়ী বন্দবস্ত পেয়েছি। এবং জমির কর খাজনা পরিশোধ করে আসছি। এছাড়াও এ জমি কৃষি ব্যাংকে বন্দক রেখে লোন নিয়েছি যা চলমান রয়েছে।
এবিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, বিষয়টি আমি অবগত রয়েছি এবং নায়েব কে সরজমিন যাওয়ার জন্য বলা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সাংবাদিকের কাজ ক্ষমতাবানকে প্রশ্ন করা -কাদের গনি চৌধুরী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন- রাষ্ট্র ও ক্ষমতাবানকে প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার মধ্যে রাখা সাংবাদিকতার কাজ। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে, জনগণের অধিকার রক্ষা করে এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।২ আগস্ট রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয়দের সংঘর্ষে ২০ জন আহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজধানীতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। নেপচুন এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের পক্ষ হয়ে ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা চালায়।ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক জরুরি বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা যায়, উত্তর সিটির ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।ডিএনসিসির তথ্য অনুযায়ী, হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরা বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলোচিত খবর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার ২৪ জুলাই বিকেলে তিনি গণমাধ্যমকে নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র এরই মধ্যে পৌঁছানো হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংসদ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

কয়েক দিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। বঙ্গভবন সূত্রে জাবা যায়, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং পদত্যাগপত্রও প্রস্তুত করেছেন। তবে স্পিকার বিদেশ সফরে থাকায় তা জমা দেওয়া সম্ভব হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্ব পালনকালে তিনি সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি ওঠে। তখন তিনি পদত্যাগ করেনননি। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। তবে সংসদ ভেঙে দেওয়া, অন্তর্বর্তী সরকার গঠনসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন।

২২ তম এরাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিন জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং ১৯৭১ সালে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ