আজঃ সোমবার ৯ মার্চ, ২০২৬

আইওয়াইসিএম চট্টগ্রাম টিমের ব্যবস্থাপনায় ইয়ুথ লিডারদের নিয়ে মুক্ত আলোচনা সম্পন্ন

স,ম জিয়া

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভলান্টিয়ারদের মধ্যে আন্ত সংযোগ বৃদ্ধির জন্য আয়োজিত হয় একঝাঁক উদ্যমী কর্মঠ ইয়ুথ লিডারদের মুক্ত আলোচনা ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম টিমের ব্যবস্থাপনায় আজ ৬ জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয়।

 

এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন লাল সবুজ সোসাইটি চট্টগ্রাম টিম।এসময় উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রামের কৃতিমান ভলান্টিয়ার লিডার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি’র সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবু হানিফ লিটন, স্বপ্ন ও আগামী সংগঠনের এর পরিচালক বখতিয়ার হোসাইন।
আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার – আইওয়াইসিএম,লাল সবুজ সোসাইটি, ইকো নেটওয়ার্ক গ্লোবাল, স্বপ্ন ও আগামী সংগঠন সহ আরো স্বনামধন্য সংগঠনের তরুণ লিডারগন।

অনুষ্টানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার চট্টগ্রাম শাখা এর পরিচালক ডাঃ মোঃ মহিন উদ্দিন লিটন।সহযোগিতা করেন “লাল সবুজ সোসাইটি”ফয়েজ উদ্দিন – ন্যাশনাল ভলান্টিয়ার কো-অর্ডিনেটর অ্যাসোসিয়েট, লিও ফয়েজ উদ্দিন এবং সাথে ছিলেন ইকু নেটওয়ার্ক গ্রোবাল”র মেহেরাজ চৌধুর।

 

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ভলান্টিয়ারদের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি এবং চট্টগ্রামে ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫ আয়োজনের পরিকল্পনা।এতে সকলের উষ্ণ উপস্থিতি এবং কার্যকর আলোচনার মাধ্যমে কনফারেন্সের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।চট্টগ্রামের সকল ইয়ুথ সংগঠনগুলো একসাথে মিলে একটি ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫ আয়োজনের জন্য মতামত প্রদান করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নিউ জিল‍্যান্ডকে উড়িয়ে ফের টি-টোয়েন্টির বিশ্ব চ‍্যাম্পিয়ন ভারত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিউ জিল‍্যান্ডকে উড়িয়ে ফের টি-টোয়েন্টির বিশ্ব চ‍্যাম্পিয়ন ভারত।

জনপ্রিয় সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেত স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জনপ্রিয় সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানের উপস্থাপক
হানিফ সংকেত স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন।

আলোচিত খবর

চরম বিপাকে হাজার হাজার যাত্রী শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৮ দিনে এই বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আসা মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধাবস্থায় দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ডগুলো গত ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। শনিবার নতুন করে বাতিল হয়েছে আরো ১২টি ফ্লাইট। এই টানা ৮ দিন ধরে ফ্লাইট বাতিলে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী, যাদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্য প্রবাসী শ্রমিক। অনেক যাত্রী দূর-দূরান্ত থেকে বিমানবন্দরে এসে ফ্লাইট বাতিলের খবর শুনে কান্নায় ভেঙে পড়ছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি ও দোহার মতো গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডগুলো বন্ধ থাকায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এয়ারফিল্ডগুলো খুলে দিলেই পুনরায় নিয়মিত ফ্লাইট চালু করা সম্ভব হবে।

সরেজমিনে দেখা গেছে, অনেক প্রবাসী তাদের ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন। যথাসময়ে কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি হারানোর ভয় কাজ করছে তাদের মনে।অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে যারা দেশে ফেরার অপেক্ষায় ছিলেন, তারা সেখানের এয়ারফিল্ডে আটকা পড়ে মানবেতর জীবন যাপন করছেন। টিকিটের টাকা ফেরত পাওয়া বা রি-শিডিউল করা নিয়ে এয়ারলাইনস অফিসগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার সারাদিনে ১২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার।এয়ার আরাবিয়ারের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার। ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার। সালাম এয়ারের ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার।
পুরো সূচি বিপর্যস্ত হলেও শনিবার সীমিত কিছু ফ্লাইট সচল রয়েছে। এর মধ্যে সালাম এয়ারের মাস্কাট-চট্টগ্রাম রুটে দুটি (ওভি-৪০১ ও ওভি-৪০২) এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা (বিজি-১৩৮) ও মাস্কাট (বিজি-১২২) থেকে আসা দুটি ফ্লাইট অবতরণ করেছে।

আরও পড়ুন

সর্বশেষ