আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত।

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উৎসব মুখর পরিবেশে “গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থার” আয়োজনে শীতের পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে শহরের হাবিবুল্লাহ স্মরণী সংস্থার কার্যালয়ের সামনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের সভাপতি হেলেনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মুক্ত বলাকার সম্পাদক ও প্রকাশক মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি দৈনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জানে- এ- আলম, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক বায়েজীদ হোসেন। অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন, মনিং গ্লোরি পত্রিকার প্রতিনিধি শফিকুল ইসলাম জিতু, গাজীপুর সাংবাদিক ইউনিটির উপদেষ্টা আব্দুর রশিদ মিয়া, গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মো. হাইউল উদ্দিন খান। এ ছাড়াও ভোরের আলো’র বার্তা সম্পাদক বিপুল বৈরাগী বিপ্লব, দৈনিক আমাদের সংবাদের নির্বাহী সম্পাদক,দৈনিক স্বাধীনমতের গাজীপুর প্রতিনিধি কাজী আব্দুল মান্নান, সাংবাদিক রাজু, সাংবাদিক জিল্লুর রহমান প্রমুখ।

 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পিঠা উৎসব বাঙালির হাজার বছরের সংস্কৃতির অংশ। প্রাচীনকাল থেকেই বাঙালির লোকজ ইতিহাস ঐতিহ্যে চিতই-ভাপা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চিতই-ভাপা শীতকালের মুখরোচক খাবার হিসাবে বাঙালি সমাজে অত্যন্ত পরিচিত। আত্মীয় স্বজন ও পারস্পরিক সম্পর্কের বন্ধনকে দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠার উৎসব বিশেষ ভূমিকা রাখে।পিঠা গুলোর মধ্যে অন্যতম ছিল ভাপা পিঠা, চিতই পিঠা, তালের পিঠা, জামাই পিঠা, ফুল ফিঠা, তিলকুলি পিঠা, কাঠালের পিঠা, পাটি শাপটা পিঠা।

অনুষ্ঠান সঞ্চালনায় সৈয়দা মালিহা তাবাসসুম রাফা। সার্বিক সহযোগীতায় ছিলেন মঞ্চমুখ কালচারাল ইনষ্টিটিউট। এ ছাড়াও গাজীপুর সমাজ উন্নয়ন সংস্থা’র সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, খন্দকার রফিক, মুর্শিদা রহমান মুনিয়া, রুমা রহমান, সুফিয়া খাতুন, মোসাঃ হাজেরা খাতুন, নিখিল চন্দ্র পাল, সুস্মিতা চন্দ্র পাল, উজ্জ্বল হোসেন রাকিব, সানি প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মঞ্চমুখ কালচারাল ইনষ্টিটিউট এর ক্ষুদে শিল্পী লাবণ্য, সংহিতা, রাহী, আনাবান ফানি, অতনু, রাফা, সেঁজুতি ও আদিলা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম-৯ আসনে এমপি পদপ্রার্থীর গাড়িতে হামলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। প্রচারণার প্রথম দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সাবেরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে তার গাড়িবহরের সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াহেদ মুরাদ বলেন, প্রচারণার প্রথম দিনে আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের চেয়ারম্যান কাজী মইনুউদ্দিন আশরাফীর বাসায় দোয়া নিতে গিয়েছিলাম। সেখান থেকে আন্দরিকল্লা আসার পথে কে বা কারা আমার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়।


তবে কেউ আহত হয়নি। কারা হামলা করতে পারেন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই আসনে অনেক জনপ্রিয়। আমার জনপ্রিয়তা দেখে হামলা করতে পারে। তবে কে বা কারা হামলা করছে জানি না। আমাকে ভয় দেখাতে হামলা হতে পারে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গাড়িতে ইটের আঘাত করা হয়েছে, এমন একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টির খোঁজখবর নিচ্ছি।

চট্টগ্রামে হাজী কাচ্চি ঘর সিলগালা জরিমানা গুনল দুই প্রতিষ্ঠান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ‘হাজী কাচ্চি ঘর’ নামে একটি রেস্তোরাঁ সিলগালা করা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।খাবারে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অভিযোগে বুধবার নগরের চান্দগাঁও এলাকার মোহরায় এই অভিযানে পরিচালনা করা হয়।

একই অভিযানে মেয়াদোত্তীর্ণ কেক ও রসমালাই বিক্রির দায়ে ‘দোহা ফুড’কে ১৫ হাজার টাকা এবং অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রির অপরাধে ‘খাজা স্টোর’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, হাজী কাচ্চি ঘর নামের ওই প্রতিষ্ঠানে রান্নায় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কেমিক্যাল ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার পাওয়া গেছে।

এছাড়া রান্নার জন্য মজুত রাখা হয় বাসি গ্রিল ও চিকেন ফ্রাই। অত্যন্ত নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ