আজঃ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

আমি মানুষ চিনেছি দুর্ভিক্ষে

মো: ইয়াসির আরাফাত, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

ওত পেতে থাকা শকুনের দল,
কর্মে দ্বৈত নীতি প্রয়োগে বিহ্বল,
করে আর যত সব নীতির বিয়োগ,
শুধু প্রতীক্ষায় পেতে একটি সুযোগ,
যাবে সব আইনের ঊর্ধ্বে!
আমি মানুষ চিনেছি দুর্ভিক্ষে!

আমি মানুষ চিনেছি দুর্ভিক্ষে!
যারা জনমানুষের কষ্টে পায় সুখ,
মৃত আর্তনাদে হাসে দানবীয় হাসি!
শোষন-পীড়নে ভরে তাদের বুক,
ক্ষমতার ঘোরে থাকে বারো মাসই।

আমি মানুষ চিনেছি দুর্ভিক্ষে!

যারা বিক্রি করে চেতনা, আদর্শ,

বলে, “আমিই সত্য, আমিই ন্যায়”,
আধিপত্যে দেখায় প্রকৃত রূপ!
আর স্বীয় সৃষ্ট দুর্ভিক্ষের মুখে,
ছড়ায় মেকি, থাকে নিশ্চুপ।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আশায় বসতি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জীবনের পড়ন্ত বিকেল
ঝাপসা হয় আঁখি পাতা
হৃদয়ের গহীনে মলিন হয়
প্রেমের ব্যাকুলতা ।

সময় বদলায় আপন রূপে
কখনো সোজা পথ
কখনো বাঁকা পথে ,
বদলায় রূপ রস আশা
ছন্দ গন্ধ প্রেম ভালবাসা।

জীবন হয়ে ওঠে
নি:সঙ্গ পথের ছায়া
নিথর নিস্তব্দ জীবন
প্রেমহীন প্রাণহীন কায়া,
ফিকে হয়ে যায়
জীবনের চাওয়া পাওয়া ।

হারিয়ে যায় ভালবাসা
চারিদিক ফাঁকা
শূন্যতার মায়াজালে
প্রেমের ছবি আঁকা ,
আপনজনের পথ হয়
অমসৃন আকাঁবাঁকা ।

থমকে যায় প্রেমের লেনদেন
হারিয়ে যায় আপনজন,
কুয়াশায় ঢেকে যায়
জীবনের বন্ধন ।

দিনের আলো হারিয়ে যায়
রাতের গভীরে
রাতের তারা লুকিয়ে যায়
দিনের আসরে ।

হাতের উপর হাত রাখা
বাসরের বাহানা কতনা সহজ
সারা জনম বহন
কতনা যন্ত্রণার
অনন্ত দহন ।

জীবনের আলো নিভে যায়
মিটিমিটি জ্বলে
তবুও আশায় বসতি
অবুঝ মনের ছলে ।

প্রকৃতি ও ফুল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আমের মুকুল সকল বকুল
সব ফুটেছে আজ।
রঙিন করে তুলবে ওরা
এই পৃথিবী আজ ।

বনে বনে গানে গানে
সব পাখিদের সুর
ফুলের বনে ছড়িয়ে দিচ্ছে
সকল অন্তঃপুর ।

বন পাখিরা মধুর সুরে
গাইছে উদাস গান,
তারই সুরে জেগেছে আজ
প্রকৃতির এই প্রাণ ।

কাঁঠালি ফুল ঘ্রান ছুঁড়েছে
ঐতো কাঁঠাল বনে ,
বাঁশের বনে চাঁদ উঠেছে
হাসছে চাঁদ বদনে ।

পথের ধারে সারে সারে
ফুটছে নানান ফুল
নাম জানিনা রঙ চিনিনা
দেখে হই মশগুল ।

সরিষা ফুলের রঙের মতো
দোদুল ফুলের রঙ ,
হিংসে ভুলে প্রকৃতি আজ
করেছে যে অঙ্কন ।

শিমুল ফুলে জবা ফুলে
রঙ করেছে এক ,
লাল গোলাপে পাপড়ি মেলে
বলছে কেমন দেখ !

এতো ফুলের ছড়া ছড়ি
এতো পাখির গান ,
না কোনো আজ দিচ্ছে সাড়া
শহীদ ভাইদের প্রাণ ।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ