জয়নুদ্দীন আহমদের মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের যাত্রা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন ‘তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখা’- এর সদস্য জয়নুদ্দীন আহমদের উচ্চতর জ্ঞানার্জনের লক্ষ্যে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের যাত্রা উপলক্ষে শুভেচ্ছা স্মারক প্রদান চট্টগ্রাম নগরীর বেবি সুপার মার্কেট সংলগ্ন তাজকিয়ার স্থায়ী অফিস কার্যালয়ে তাজকিয়ার মহানগর শাখার সভাপতি নুরে আহমদ জিয়াউল হাসানের সভাপতিত্বে ও সাংগাঠনিক সম্পাদক শেখ মাইনুদ্দীন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সাদ ইবনে আলম ও ফয়েজুল ইসলাম ।উপস্থিত অতিথিবৃন্দ সদস্য জয়নুদ্দীন আহমদের প্রতি শুভেচ্ছাসহ সাধারণ সদস্যদের প্রতি নির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

এতে উপস্থিত শাখার সহ-সভাপতি জিয়াউল করিম রোহান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিম সরোয়ার রাকিব,অর্থ ও দপ্তর সম্পাদক ইরফান হাসান, আইটি সম্পাদক মোহাম্মদ রুহুল্লাহ,গবেষণা ও প্রকাশনা সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদ, সদস্য আহসান হাবিব জিসান, আহমেদ কামার উদ্দিন ,মুহাম্মদ জয়নুদ্দীন, শাহজামান সাকিব,নাইমুর জুবায়ের চৌধুরী,সাইফুল ইসলাম সাকিব, হাসিবুল হক তুষার, থেন থেন অভি, সৈয়দ মঈনুদ্দীন জিসান, মাহিনুল আলমসহ প্রমুখ স্বতঃস্ফূর্ত নিজ নিজ অনুভূতি প্রকাশের মাধ্যমে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা ও জয়নুদ্দীন আহমদের প্রতি শুভেচ্ছা প্রকাশ করেন।

এরই সাথে শাখার নতুন সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয় যেখানে তাজকিয়ার ভিশন-মিশন উপস্থাপন ও মটো,সদস্যদের সক্রিয় করা ও শাখার পরবর্তী কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি গতিশীলতা বৃদ্ধি করাসহ বেশ কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়।
তদুপরি সভাপতির সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপনমূলক বক্তব্য প্রদানের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে খাবার তৈরি পোড়া তেলে, ৩ লাখ টাকা জরিমানা পাছাজিও ফুডসকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, আনিছুর রহমান।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সোমবার আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পোড়া তেলে খাবার তৈরি, অতি অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুতি এবং প্যাকেজিং, যত্রতত্র খাবার প্রস্তুতকারী স্থানে তেলাপোকা এবং ঈদের বেসরন এবং মিষ্টির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা, যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্য উৎপাদন ও নকল চেরি ফল ব্যবহার করায় পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট ফ্রিজে সংরক্ষণ করায় আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ