নেত্রকোনায় জুলাই বিপ্লবের ঘোষণা পত্র বিলি

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকোনা কলমাকান্দায় জুলাই বিপ্লবকে টিকিয়ে রাখতে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলোপের লক্ষ্যে সাত দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সর্বস্তরের জনগণের চাওয়া-পাওয়া, আশা আকাংখা এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেছেন সাধারণ মানুষ।

আজ ১৩ জানুয়ারী’২৫ (সোমবার) দুপুর ১২ টায় কলমাকান্দা উপজেলা পরিষদ থেকে প্রচারণা ও জনমত আদায় কর্মসূচী পালন করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, হাট বাজার, বিপনী বিতান, অটো স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং কলমাকান্দা থানা ও তার আশেপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু কাউছার, জাতীয় নাগরিক কমিটির আহমদ শফী, যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান সায়েম, সংগঠক শাফায়াত ও রমিজুর সহ সাধারণ শিক্ষার্থীরা।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়েছে দুবৃত্তরা। ২১ জুলাই ভোররাত ৩ টার দিকে নগরীর হাজীগঞ্জ এলাকায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটািয়েছে বলে
স্থানীয় সূত্রে জানা যায়।তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

এব্যাপারে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি গত বছরের ১৪ জুলাই উদ্বোধন করা হয়।

বোয়ালখালীতে লবণ কারখানার ট্যাজেডি মৃতের সংখ্যা দাড়াল ৪

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।নিহতরা হলেন বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চরখিজিরপুর গ্রামের উত্তর সাতঘড়িয়া পাড়ার নূর ছফার ছেলে নুর নবী হৃদয় (২৫) এবং রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার মধুরামপাড়ার বাসিন্দা উজ্জ্বল দাস (৫৩)। উজ্জ্বল দাস মহান মুক্তিযুদ্ধে পোমরায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে জীবন্ত কবর দেওয়া ১৪ শহীদের অন্যতম শহীদ বিরাজ দাশের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, রবিবার (১৯ জুলাই) বিকেল ৩টা ও রাত সাড়ে ১০টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয়ের খালা নার্গিস আক্তার বলেন, ছেলেটাকে আর বাঁচানো গেল না। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে উজ্জ্বল দাসের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং নুর নবী হৃদয়ের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে যায়। পরে দুজনকে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নুর নবী হৃদয় ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কারখানায় কাজ করতেন। দুই বছর আগে বিয়ে করা হৃদয়ের এক বছর দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আইসিইউতে নেওয়ার আগে তিনি পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, “চোখের অংশ পুড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। আমাকে মাফ করে দেবেন। আমার ছোট্ট বাচ্চাটাকে দেখে রাখবেন।”

অন্যদিকে, উজ্জ্বল দাসের পরিবার জানায়, সংসারের আর্থিক সচ্ছলতা ফেরাতে দুর্ঘটনার মাত্র কয়েক দিন আগে তিনি চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কনফিডেন্স সল্ট লিমিটেডে কাজে যোগ দিয়েছিলেন।এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আলোচিত খবর

নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন নিবন্ধিত না হওয়া নাগরিকরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণ করা হবে। ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এ কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। সব আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

আরও পড়ুন

সর্বশেষ