আজঃ মঙ্গলবার ২৬ মে, ২০২৬

চট্টগ্রামে পুলিশের সহযোগিতায় হাতব্যাগ ফিরে পেলেন ব্রিটিশ দম্পতি ছবি-৩ চট্টগ্রাম ব্যুরো: সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ব্যাংকে গিয়েছিলেন ব্রিটিশ দম্পতি। ভুলবশত অটোরিকশায় হাতব্যাগ রেখে নেমে যান তারা। তারা হলেন- তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমান (৮৪)। ব্যাগে তাদের ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, মুঠোফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। হারানোর আট ঘণ্টার মধ্যেই সে হাতব্যাগটি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নগরীর লাভ লেইন এলাকার ইস্টার্ন ব্যাংকের সামনে ভুলবশত অটোরিকশায় হাতব্যাগ রেখে নেমে যান ব্রিটিশ দম্পতি। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাত আটটার দিকে নগরীর বাকলিয়া এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করে। ওসি করিম বলেন, অটোরিকশা চালক নির্দোষ। সে নিজেই জানতো না তার গাড়িতে একটি ব্যাগ ছিল। আমরা যখন ওই গাড়িটিকে বাকলিয়া এলাকায় শনাক্ত করি তখনও সেখানে যাত্রী ছিল। পরে যাত্রী নামিয়ে আমরা ব্যাগটি উদ্ধার করি। অটোরিকশা চালকের কোনো দোষ না পাওয়ার আমরা তাকে তখনই ছেড়ে দিয়েছি।

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ব্যাংকে গিয়েছিলেন ব্রিটিশ দম্পতি। ভুলবশত অটোরিকশায় হাতব্যাগ রেখে নেমে যান তারা। তারা হলেন- তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমান (৮৪)।
ব্যাগে তাদের ব্রিটিশ পাসপোর্ট, নগদ তিন লাখ টাকা, মুঠোফোনসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। হারানোর আট ঘণ্টার মধ্যেই সে হাতব্যাগটি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করা হয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নগরীর লাভ লেইন এলাকার ইস্টার্ন ব্যাংকের সামনে ভুলবশত অটোরিকশায় হাতব্যাগ রেখে নেমে যান ব্রিটিশ দম্পতি।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, কোতোয়ালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাত আটটার দিকে নগরীর বাকলিয়া এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করে। ওসি করিম

বলেন, অটোরিকশা চালক নির্দোষ। সে নিজেই জানতো না তার গাড়িতে একটি ব্যাগ ছিল। আমরা যখন ওই গাড়িটিকে বাকলিয়া এলাকায় শনাক্ত করি তখনও সেখানে যাত্রী ছিল। পরে যাত্রী নামিয়ে আমরা ব্যাগটি উদ্ধার করি। অটোরিকশা চালকের কোনো দোষ না পাওয়ার আমরা তাকে তখনই ছেড়ে দিয়েছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার যুবদল নেতা কাউসার আহমেদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন  মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। ২৫ মে সোমবার দুপুরে উপজেলার বিরাবো খালপাড় এলাকায় এ প্রতিবাদ সভা করা হয়। এতে বক্তব্য রাখেন আশ্রয়ণ প্রকল্পের ইমাম  হাফেজ মাওলানা ওসমান গণি, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোজাম্মেল চৌধুরী, পৌর যুবদল নেতা কাউসার আহমেদ। 

‎এ সময় কাউসার আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাঞ্চন পৌর শাখার ২নং  ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে যুবদলের সাথে সম্পৃক্ত হয়ে  এ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়ে বিগত ১৭ বছর আওয়ামীলীগের  জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছিলাম৷ পরবর্তীতে যুবদলের কর্মী হয়ে এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে রাজনীতি করছি।

আমি দীর্ঘ চাকুরীর সুবাধে আকতার গ্রুপের সিএফও, পাশাপাশি চার্টার একাউন্টেন্স ফাইনাল লেবেলে পড়াশুনা ও নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান জান্নাত এগ্রোর প্রতিষ্ঠা করে উদ্যোক্তা হিসেবে রয়েছি।    সম্প্রতি কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণার পর থেকে একই ওয়ার্ডের প্রতিপক্ষ মোজাম্মেলসহ একটি শক্তিশালী পক্ষ  আমার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে আমাকে হেয় করতে অপচেষ্টা ষড়যন্ত্র করে যাচ্ছে।  আমি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ২ বছর পূর্বের হলেও তাতে আমার অংশগ্রহণ দেখানো তাদের ষড়যন্ত্রের অংশ। মূলত আমি স্থানীয় বাসিন্দাদের সেবা ও গ্রাম উন্নয়নে ভূমিকা রাখছি। এসব অপকর্মের বিচার দাবী করছি।

টাংগাইলে ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টাঙ্গাইলের কালিহাতীর জোগারচর সড়াতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১০ জন।নিহত ১৫ জনের ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের রাজেন্দ্রবাটি ও চিকলাভোলা এলাকার। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।৪বাকি দুইজনের বাড়ি রাজশাহীর চাপাইনবাবগঞ্জ এলাকায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। নিহত আহতরা সকলেই রড বোঝাই ট্রাক যোগে উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলেন। সোমবার ভোর ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আলোচিত খবর

পবিত্র ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, ২৩ মে।শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি থাকছে। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটির মধ্যে আগামীকাল শনিবারের ২৩ মে ছুটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদের ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিন ও পরদিন ২৪ মে রোববার অফিসগুলো খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ