আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাতির চেষ্টায় ১১ জন আটক

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত সোয়া বারটায় নগরের খুলশী এলাকায় এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন- মোজাহের আলম (৫৫), মহি উদ্দিন (৪৫), মো. হোসাইন (৪২), মো. রোমেল (৪১), আবদুস সবুর (৩৭), মো. ওয়াজেদ (৩৬), আবদুল মান্নান (৩৫), মো. ইয়াকুব (৩৫), শওকত আকবর (২৮), রুবেল হোসেন (২৫) ও ওসমান (২৪)। এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন সিএমপির উপ-কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ।

পুলিশ জানায়, একটি মাইক্রোবাস নিয়ে ১৩ জনের ডাকাত দল খুলশী ৩ নম্বর সড়কের সানমার রয়েল রিচ ভবনের সামনে এসে নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদেরকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেয়।এরপর তারা নিরাপত্তারক্ষীদের আটকে রেখে ৮ম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়ে। বাসার দরজা ভেঙে ভেতরে গিয়ে লুটপাট শুরু করে। ওই সময় গিয়াস উদ্দিন বাসায় ছিলেন না।

এ অবস্থায় ডাকাত সন্দেহে ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দিলে খুলশী থানা পুলিশ এসে ১১ জনকে আটক করে। এসময় দুজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ