আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

গাজীপুরে শীতার্থদের মাঝে বিএনপির কম্বল বিতরণ

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Lগাজীপুরের কালিয়াকৈর অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ ও অত্র এলাকার সার্বিক গঠনমূলক উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার চাপাইর ইউনিয়ন বড়ইবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অ্যাডভোকেট তামান্না খানম আইরিনের আয়োজনে
আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডি জি রাব্বানী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এশিয়ার সেরা নারী উদ্যোক্তা মোছা. আসমা খাতুন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহম্মেদ, গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জনই, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম, বোয়ালী ইউনিয়ন বি.এন.পির সভাপতি আলী আজম খান, কালিয়াকৈর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লা, চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাউসার মাহমুদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ