আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

অতিতের যেকোনো সময়ের চাইতে গণমাধ্যম অনেক স্বাধীনতার উপভোগ করছে।

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অতিতের যে কোন সময়ের চাইতে বর্তমানে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পাচ্ছে সংবাদ মাধ্যম । সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ। দেশের প্রধানতম বন্দর ও বাণিজ্য নগরী হিসাবে চট্টগ্রামের গুরুত্ব রয়েছে। এক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদেও ভুমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের দাভোসে ওয়াল্ড ইকোনমিক

ফোরামের বার্ষিক সভায় যোগদিয়ে বিদেশি বিনিয়োগ কারিদের কাছে চট্টগ্রাম বন্দরের সুবিধা গ্রহনের আহ্বানের পাশাপাশি চট্টগ্রামে বিনিয়োগে আহ্বান জানান।
চট্টগ্রামে বিনিয়োগ হলে লাভবান হবে পুরো দেশ। কারন চট্টগ্রাম হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতির লাইফ লাইন।
আজ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব জনাব মুহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি। কমিটির সদস্য মুস্তফা নঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান। আলমগির অপু। মোহাম্মদ শহিদুল ইসলাম, মজুমদার নাজিম উদ্দিন, নুর উদ্দিন আলমীর, হাসান মুকুল, ওয়াহিদ জামান প্রমুখ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে
আজাদ মজুমদার বলেন এই সরকার বৈষম্য বিরোধী সরকার। সারাদেশে যেন সুষম উন্নয়ন হয় সরকার সে জন্য আন্তরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপতথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন এসব অপতৎপরতা রোধে কার্যকর পদকাক্ষেপ নেওয়া হচ্ছে। এব্যপারে তিনি দেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

জাহিদুল করিম কচি তাঁর বক্তব্যে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়া বরাদ্দ বাতিল করে চট্টগ্রামের ক্রিড়া সংস্থার অধিনে ফিরিয়ে দেওয়ার জন্য ডেপুটি প্রেস সচিবের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ভাড়ার তালিকা প্রদর্শন না করায় জরিমানা গুনল ৪ বাস কাউন্টার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরের বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ অভিযান চালানো হয়। সোমবার মহানগরীর গরিবুল্লাশাহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন তীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, গরীবুল্লাহশাহ মাজার এলাকায় বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছি। এসময় ভাড়ার তালিকা প্রদর্শন না করায় সেন্টমার্টিন পরিবহনেকে ৫ হাজার টাকা, রিলাক্স পরিবহনকে ৩ হাজার, দেশ ট্রাভেলস ৩ হাজার ও রয়েল মত্রি সার্ভিসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাতে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সিএমপির নতুন কমিশনার মো. শওকত আলী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি হাসান মো. শওকত আলী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সিএমপি কমিশনার হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

এছাড়া বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশকে সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) পদায়ন করা হয়েছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ