আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রাম নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামের রিমান্ড নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বৈষম্যবিরোধী আন্দোলনে হৃদয় চন্দ্র তরুয়া হত্যা মামলায় নগর পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলামের রিমান্ড নামঞ্জুর করেছেন আদালত। তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের তৃতীয় মহানগর হাকিম এ আদেশ দেন। এ সময় তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে সিএমপির একটি দল গিয়ে তাকে চট্টগ্রাম নিয়ে আসেন। সিএমপির বর্তমান কমিশনার হাসিব আজিজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মফিজুল হক ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়াকে খুনের মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত সেটা নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহতের ঘটনায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখানো হবে। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার সময় সাইফুল ইসলাম সিএমপি কমিশনারের দায়িত্ব পালন করছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ