আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

জলবায়ু সংকট থেকে রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই : ‘বিশ্ব বেতার দিবস’ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বেতার ও জলবায়ু পরিবর্তন’- প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব বেতার দিবস’ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে সকালে নগরীর আগ্রাবাদস্থ’ বেতার ভবন প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদীন। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

বিভাগীয় কমিশনার র‌্যালিতে নেতৃত্ব দেন। র‌্যালিতে বেতার চট্টগ্রাম কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী শিল্পী কলা-কুশলী শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকর্মী অংশ নেন।
পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, বেতার স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে। সরকার কর্তৃক জনকল্যাণ ও জনসচেতনতা বৃদ্ধিতে গৃহীত সকল কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকারের সহযোগী হিসেবে বেতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিভাগীয় কমিশনার বলেন, বর্তমানে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ফলে সংকট তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে চট্টগ্রাম মহানগরে লাখ লাখ মানুষ প্রতি বছর জলাবদ্ধতা এবং প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এ সমস্যা আমাদের দ্বারাই সৃষ্টি হচ্ছে। জলবায়ু সংকট থেকে পৃথিবীকে রক্ষা করতে জনসচেতনতার বিকল্প নেই। সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করতে বাংলাদেশ বেতারকে আরো বেশি কাজ করার আহ্বান জানান তিনি।

বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো: মাহফুজুল হক এর সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো.শহীদুল হক, প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মোঃ আব্দুল হামিদ, সিনিয়র প্রকৌশলী সুব্রত কুমার দাশ প্রমূখ বক্তৃতা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ