পাকিস্তানে এক মাসের ইন্টার্নশিপ করবে সিভাসু’র শিক্ষার্থীরা

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে পাকিস্তানের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস (ইউভিএএস)’-এর সাথে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদ ও ইউভিএএস’র ভেটেরিনারি সাইন্স অনুষদের মধ্যে বুধবার সন্ধ্যায় তিন বছরের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্ব স্ব অনুষদের ডিনবৃন্দ সই করেন। পরবর্তীতে এই চুক্তি নবায়নের সুযোগ রয়েছে।

এই চুক্তির আওতায় সিভাসু’র ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা পাকিস্তানের লাহোরে অবস্থিত ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেসে (ইউভিএএস) এক মাসের ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। একইভাবে ইউভিএএস’র ভেটেরিনারি সাইন্স অনুষদের শিক্ষার্থীরাও সিভাসু’তে এক মাসের ইন্টার্নশিপ করতে পারবে।

ইন্টার্নশিপ চলাকালে সিভাসু’র শিক্ষার্থীরা পাকিস্তানের এই বিশ্ববিদ্যলয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে ক্লিনিক্যাল প্র্যাকটিস, যেমন-চিকিৎসা, সার্জারি ইত্যাদি বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ নিতে পারবে। পাশাপাশি তারা ইউভিএএস’র বিভিন্ন ডেইরি ও পোল্ট্রি ফার্ম, হ্যাচারি এবং গবেষণা ল্যাবের কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে ডেইরি-পোল্ট্রি প্রোডাকশন সম্পর্কে বাস্তবজ্ঞান অর্জনের সুযোগ পাবে। একইভাবে, ইউভিএএস থেকে সিভাসু’তে আগত ইন্টার্ন শিক্ষার্থীরাও সিভাসু’র মূল ক্যাম্পাস, হাটহাজারী ক্যাম্পাস, ঢাকাস্থ পোষাপ্রাণী হাসপাতালে হাতেকলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।

এছাড়া, এই চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা উপকরণ, প্রকাশনা ও একাডেমিক তথ্য বিনিময়; যৌথ গবেষণা প্রোগ্রাম ও একাডেমিক কনফারেন্স আয়োজন; শিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসিনক কর্মী বিনিময়; পাঠ্যক্রম উন্নয়ন ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতাসহ দুই প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির লক্ষ্যে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভার্চুয়ালি অনুষ্ঠিতে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সিভাসু’র পক্ষে স্বাক্ষর করেন সিভাসু’র উপাচার্য এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দীন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ এবং রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম।

এমওইউ সম্পর্কে সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এই চুক্তির আওতায় সিভাসু’র ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এর ৫ম বর্ষের প্রথম সেমিস্টারের ৯১ জন শিক্ষার্থী দুই গ্রুপে বিভক্ত হয়ে আগামী জুলাই/আগস্টে পাকিস্তানের লাহোরে অবস্থিত উক্ত বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে যাবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে শিশু আয়নী হত্যাকান্ডে রুবেলের মৃত্যুদণ্ডাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে নয় বছরের শিশু আয়নীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও লাশ গুমের মামলায় রুবেলকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ ২০ জুলাই চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন। মামলার এজাহারে জানা যায়, ২০২৩ সালের ২১ মার্চ নিখোঁজ হয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়নী। নিখোঁজের নয়দিন পর পাহাড়তলীর মুরগি ফার্ম এলাকার একটি ডোবা থেকে শিশু আয়নীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় শিশুটির মা মামলা করলে মামলার তদন্তে আসামী সবজি বিক্রেতা রুবেলের সম্পৃক্ততা পায় পুলিশ।

গ্রেপ্তারের পর রুবেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পূর্ব পরিচয়ের সুবাদে বিড়ালছানা দেওয়ার কথা বলে শিশুটিকে তার ফুফুর খালি বাসায় নিয়ে যান তিনি। সেখানে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে শিশু আয়নীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে নিজের সবজিবাহী ভ্যানে করে ডোবায় ফেলে দেন। ঘটনার নয়দিন পর সেই ডোবা থেকে শিশু আয়নীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাপলা চত্বরে সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় হাসিনাসহ ৪১ জন আসামি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ আসামি করা হয়েছে ৪১ জনকে।আজ ১৯ জুলাই সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান- নথিপত্র বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য মিলেছে।তবে তদন্তের কাজ চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে প্রসিকিউশন।

মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ছাড়াও তৎকালীন পুলিশ প্রধান, র‍্যাব মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারকে আসামি করা হয়েছে।
পাশাপাশি আসামির তালিকায় রয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাংবাদিক শাহরিয়ার কবিরসহ বেশ কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী। ২১ জুলাই নির্ধারিত সময়েই এই তদন্ত প্রতিবেদনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

আলোচিত খবর

নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন নিবন্ধিত না হওয়া নাগরিকরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণ করা হবে। ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এ কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। সব আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

আরও পড়ুন

সর্বশেষ