আজঃ বৃহস্পতিবার ২২ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার-২

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীতে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর চান্দগাঁও থানার গোলাম আলী নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হল- মো. হাসনাইন (২১) ও মো. আকবর (২৫)। তাদের দুজনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। তবে তারা চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় থাকেন।

পুলিশ জানায়, ঘটনার শিকার কিশোরীর বয়স ১৩ বছর। এতিম মেয়েটি চান্দগাঁও এলাকায় বোনের বাসায় থাকেন। গৃহকর্মীর কাজ করেন।
প্রতিবেশি হাসনাইনের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাকে বাসার সামনে থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। তাকে চান্দগাঁওয়ে আকবরের বাসায় আটকে রেখে তিন দিন ধরে একাধিকবার ধর্ষণ করে হাসনাইন।ছাড়া পেয়ে রোববার (২৩ ফেব্রুয়ারি) ওই কিশোরী চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনকে আসামি করে মামলা করেন।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ বলেন, অভিযোগ পেয়েই পুলিশ অভিযান চালিয়ে হাসনাইন ও আকবরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে : সেনাপ্রধান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতির প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর উপস্থিতিতে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি দায়িত্ব পালনে সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি ও চ্যালেঞ্জসমূহ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় সেনাপ্রধান চট্টগ্রামের সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
এছাড়াও সভায় তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভাগীয়, জেলা প্রশাসন এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ৪টি যানবাহনকে জরিমানা ডাম্পিং ৮টি হিউম্যান হলার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে অভিযান চালিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার নগরীর সিরাজউদ্দৌলা রোড ও মুরাদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।এ সময় দুটি যানবাহনকে ৪টি গাড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৮টি হিউম্যান হলারকে ডাম্পিং করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, নগরীর সড়কগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। ৪টি যানবাহনকে জরিমানার পাশাপাশি অনেককে সড়ক আইন মেনে চলতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে অনুমোদন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ – ২০২৬
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এতে অনুমোদন দেওয়া হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রেস রিলিজে বলা হয় উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এইপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা, পরীক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও নির্দেশনার ক্ষমতা পাবে।

নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওযার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ