আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

চট্টগ্রামে “অনন্য রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান” বইয়ের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে “অনন্য রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান” বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগর’র সাবেক সহ-দপ্তর সম্পাদক, মো. জহিরুল ইসলাম জহির’র লেখা, চসিক অমর একুশে বই মেলা’২৫ উদযাপন পরিষদের সদস্য সচিব, রুবাব পাবলিকেশন’র স্বত্বাধিকারী, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মো. সাহাব উদ্দীন বাবু কর্তৃক প্রকাশিত উক্ত বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক, চসিক কর্তৃক

২০২৫ একুশে পদক প্রাপ্ত জাহিদুল করিম কচি, সিএমইউজে’র সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা’র ব্যুরোচীফ মোহাম্মদ শাহ নওয়াজ, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, সাংবাদিক নেতা সালেহ নোমান, পেশাজীবি নেতা লায়ন অহিদুল ইসলাম সিকদার, সাংবাদিক নেতা ওয়াহিদুজ্জামান মিন্টু, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সি. সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি শাহেদ আকবর, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রামের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জিয়া পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক রোটারীয়ান জসিম উদ্দিন প্রমুখ।

অতিথিবৃন্দ বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের ইতিহাসে আলোকিত নাম। বহুদলীয় রাজনীতিতে মেধা, শ্রম, দক্ষতা, বিচক্ষন দেশ প্রেমের সার্বজনীন প্রতীক। বাংলাদেশের ধ্রুবতারা। বড় কঠিন সমস্ত প্রতিকুলতাকে জয় করে শক্ত হাতে হাল ধরে মাত্র নয় মাসে প্রিয় মাতৃভূমিকে হানাদার মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছিলেন জিয়াউর রহমান। ইতিহাসে তার পরিচিতি বিশ্লেষণ করতে গেলে বইয়ের পাতা শেষ হয়ে যাবে কিন্তু লেখকের লিখনী শেষ হবে না। যেমন সত্যিকার অর্থে বৈষম্যহীন

প্রেসিডেন্ট জিয়া-জেনারেল জিয়া-মেজর জিয়া-রাখালের জিয়া-কৃষকের জিয়া-শ্রমিকের জিয়া-জনতার জিয়া-স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রক্ষা কবচের জিয়া কর্মময়ী জীবনীতে একজন কর্মবীর জিয়া। জিয়া স্মৃতিপাঠাগার চট্টগ্রামের সাংগঠনিক কমিটি সহ-প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খান ও নয়া পল্টন’স্থ পাঠাগার কেন্দ্রীয় অফিস প্রতিনিধি মোঃ শাহীন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত সম্পন্ন হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ