এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৬ জনকে গ্রেফতার করা রয়েছে।

গ্রেফতারকৃতরা হল- বন্দর থানা ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজম (৬০), নুর উদ্দিন (৩০), মোহাম্মদ হোসেন (২৫), মো. মাসুদ চৌধুরী (৩৭), মো. রাকিব মৃধা (২০), বিষ্ণু নাথ (২৪), তোরাফ ফকির (৩৪), মো. তসলিম (২৩), মো. হাসান (২০), চরলক্ষ্যা ইউনিয়ন যুবলীগের সংগঠক মোহাম্মদ মহসিন (৩৬), মোহাম্মদ নাজিমউদ্দিন (৫৬), মো. নুরে আলম প্রকাশ নুরু (২৫), রবি (১৮), মো. নাহিদ (১৯), মো. মুন্না আমিন (৩১), আয়েশা বেগম (৩২), আনোয়ার সাদেক (২৬), মো. সুমন (২৫), আইমান জাওয়াদ নাবিল (১৮), মো. রবিউল প্রকাশ মালু প্রকাশ মাইল্লা (৩৫), মো. লোকমান (৬৬), মোহাম্মদ জামিল হোসেন (১৮), চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য্য
(২৭), মো. আনোয়ার (২২), স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাকিব (৩০), মো. ইমরান কাজী (২০), মো. সোহেল(৩১), মো. শহীদুল ইসলাম (৩০), রবিউল হোসেন (৩০), মো. সুজন (৩০), মো. জুয়েল (৩০), সৈয়দ আলম (২৬), সেলিনা আক্তার (২৪), হামিদা বেগম (৪০), মো. রাসেল (৪০) ও মো. লিয়াকত আলী (২৫)।


চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন-বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছে ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা পেয়েছে। জিয়া পরিবারের সুুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের প্রতিশ্রুতি পূরণে দিনরাত পরিশ্রম করছেন।









