চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি কন্টেইনারবাগী জাহাজ রয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে মধ্য আমেরিকার দেশ বেলিজের পতাকাবাহী এমটি আরহাইন নামে একটি ট্যাংকার জাহাজের সঙ্গে পানামার পতাকাবাহী ইয়ং ইউয়ে-১১ নামে একটি কনটেইনারবাহী জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমটি আরহাইনের নোঙর ক্যাবলের সঙ্গে ইয়ং ইউয়ে-১১ এর প্রোপেলার

(জাহাজের পেছনের ফ্যান) আটকে যায়। এতে কনটেইনারবাহী জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, ট্যাংকার জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। কনটেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রোপেলার আটকে যায়। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ জাহাজকে উদ্ধার করতে কান্ডারী ১০, কান্ডারী ৪, বি এল ভি লুসাই এবং পাইলেট ভেসেল নামে চারটি শক্তিশালী টাগবোট পাঠানো হয়।বিকেল সাড়ে চারটার দিকে কনটেইনারবাহী জাহাজটির প্রোপেলারে থেকে আটকে থাকা ক্যাবল ছাড়িয়ে সেটাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে তিনি জানান।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই
বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষ

ছবি-৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি কন্টেইনারবাগী জাহাজ রয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে মধ্য আমেরিকার দেশ বেলিজের পতাকাবাহী এমটি আরহাইন নামে একটি ট্যাংকার জাহাজের সঙ্গে পানামার পতাকাবাহী ইয়ং ইউয়ে-১১ নামে একটি কনটেইনারবাহী জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমটি আরহাইনের নোঙর ক্যাবলের সঙ্গে ইয়ং ইউয়ে-১১ এর প্রোপেলার (জাহাজের পেছনের ফ্যান) আটকে যায়। এতে কনটেইনারবাহী জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, ট্যাংকার জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। কনটেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রোপেলার আটকে যায়। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ জাহাজকে উদ্ধার করতে কান্ডারী ১০, কান্ডারী ৪, বি এল ভি লুসাই এবং পাইলেট ভেসেল নামে চারটি শক্তিশালী টাগবোট পাঠানো হয়।বিকেল সাড়ে চারটার দিকে কনটেইনারবাহী জাহাজটির প্রোপেলারে থেকে আটকে থাকা ক্যাবল ছাড়িয়ে সেটাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হরমুঝ প্রণালীর প্রবেশপথের কাছে মাইনের আ/ঘা/তে একটি তেলবাহী জাহাজে আ/গু/ন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী।

সোমবার (২ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এ/জে/ন্সি এ তথ্য জানায়। নৌবাহিনীর দা/বি, ইরানের অনুমতি ছাড়া অনিরাপদ নৌ/প/থ দিয়ে চলাচলের চে/ষ্টা করছিল জাহাজটি। এর আগে গত নয় দিনে হ/র/মু/জ প্র/ণা/লি/র ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আ/গু/ন লাগার দা/বি করে ইরান।

চট্টগ্রামে খাবার তৈরি পোড়া তেলে, ৩ লাখ টাকা জরিমানা পাছাজিও ফুডসকে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর আতুরার ডিপো এলাকায় পোড়া তেলে খাবার তৈরিসহ নানা অপরাধে পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ, আনিছুর রহমান।

উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ জানান, সোমবার আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পোড়া তেলে খাবার তৈরি, অতি অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণ ও প্রস্তুতি এবং প্যাকেজিং, যত্রতত্র খাবার প্রস্তুতকারী স্থানে তেলাপোকা এবং ঈদের বেসরন এবং মিষ্টির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা, যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্য উৎপাদন ও নকল চেরি ফল ব্যবহার করায় পাছাজিও ফুডসকে (ড্রিপ্স) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট ফ্রিজে সংরক্ষণ করায় আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ