আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁও হরিপুরে ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক -২জন।

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হিসাবরক্ষণ অফিসে ঘুষ লেনদেনের সময় হিসাবরক্ষণ অফিসার শেরিকুজ্জামান ও সিনিয়র অডিটর আব্দুল হান্নান অফিসে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারি পরিচালক ও উপপরিচালক আজমির শরীফ মারজী এর নেতৃত্বে অভিযানকারি টিমের হাতে নগদ ৫ হাজার টাকা সহ ২ জনকে আটক করা হয়ে।

আটক দুইজনই দুদকের হেফাজতে রয়েছে। সোমবার
(১৭মার্চ) দুপুর ১২ টায় হরিপুর উপজেলা পরিষদের হিসাবরক্ষণ অফিসে এঘটনাটি ঘটে। এ বিষয়ে দুদক উপ-পরিচালক এপ্রতিনিধিকে বলেন, হরিপুর উপজেলার আব্দুল হামিদ নামে এক নৈশ্য প্রহরী গত ৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে তার অবসর জনিত পেনশন ভাতার জন্য হরিপুর হিসাব রক্ষণ অফিসে কাগজপত্র জমা করেন কিন্ত আজও পর্যন্ত তা নিস্পত্তি করা হয়নি। এক পর্যায়ে হিসাবরক্ষণ অফিসারের কক্ষে একটি দেনদরবার হয় এবং কাজের জন্য ২২ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ১৭ হাজার টাকা নিয়েও তারা কাজটি করেনি। বাধ্যহয়ে তিনি গত ১৩ মার্চ (দুদক অফিসে) আমাদের কাছে অভিযোগ করেন। ভুক্তভোগির অভিযোগ পেয়ে আমরা এখানে অভিযানে আসি। হিসাবরক্ষণ অফিসে অভিযান পরিচালনা কালে ভুক্ত ভোগির সাথে আজকে ঘুষ লেনদেনের ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় হিসাবরক্ষন অফিসার শেরিকুজ্জামান ও ওডিটর আব্দুল হান্নান কে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ