আজঃ মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

পুঠিয়ায় দেড় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা।

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীর পুঠিয়ায় মাত্র দেড় বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক বৃদ্ধার বিরুদ্ধে। গ্রেফতারকৃত ওই ব্যক্তি উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামের মৃত, সইমুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫৫)। ১৭ মার্চ দুপুর ১ টার দিকে ওই ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্ত আব্দুর রশিদ, দেড় বছর বয়সী ওই শিশুর সম্পর্কে প্রতিবেশী ও আত্মীয় হয়। সারেজমিনে গিয়ে এলাকাবাসী আরো জানা যায় অভিযুক্ত আব্দুর রশিদ তিনি এর আগে বেশ কয়েকবার তার নিজ এলাকা ও পার্শ্ববর্তী এলাকার গরু, ছাগল এমনকি কুকুরের সঙ্গেও শারীরিক যৌন চাহিদা মিটিয়েছেন বলে অনেকেই বলছেন। ওই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

এলাকা বাসিন্দা আরো বলেন,অভিযুক্ত আব্দুর রশিদের প্রতিবেশী জোসনা বেগম সহ একাধিক ব্যক্তি বলেন, আব্দুর রশিদের স্বভাব চরিত্র খুবই খারাপ এর আগে পার্শ্ববর্তী সৈয়দপুর গ্রামে গরুর সাথে এই ধরনের ঘটনা ঘটিয়ে জুতার মালা গলায় দিয়ে এলাকায় ঘুরেছে। এছাড়াও মানুষের নানান রকম জিনিসপাতি চুরি করে ঐ ব্যক্তি।

ভুক্তভোগী শিশুর দাদী বলেন, বাচ্চাটা খেলতে খেলতে ওর বাসায় চলে গেছে আমি বুঝতে পারিনি। চারদিকে আমি খোঁজাখুঁজি করছিলাম। হঠাৎ রশিদের বাসায় কেঁদে উঠলে সেখানে গিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভিতরে গিয়ে দেখি আমার নাতনির প্যান্ট খোলা এবং রশিদ উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে। বাচ্চাটা কান্না না করলে হয়তো আজ সে মারা যেত। অপরদিকে ওই শিশুটির মা তিনি বলেন, আমি আমার বড় মেয়েকে চিকিৎসার জন্য নাটোরে গিয়েছিলাম। সেখান থেকে এসে শুনছি এই ঘটনা। আমার শাশুড়ি রশিদের ভাতিজার বউ এর কাছে ওই অবস্থায় নিয়ে গিয়ে সবকিছু দেখিয়েছেন এবং বলেছেন কেউ যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর আর সাহস না পায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ আবেদন রইল। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত থেকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ