আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফেরা এবং যানজট নিরসন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফেরা এবং যানজট নিরসন উপলক্ষে ১৯ মার্চ বুধবার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান ( গ্রেড-১) জনাব মোঃ ইয়াসীন
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান।

উক্ত মতবিনিময় সভায় বিআরটিএ চেয়ারম্যান জনাব মোঃ ইয়াসীন বলেন, “ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সড়ক মেরামত, বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং অসম্পূর্ণ ফ্লাইওভারগুলো দ্রুত মেরামত ও চালু করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হবে সভায়
জিএমপি কমিশনার ডঃ মোঃ নাজমুল করিম খান বলেন, “ঈদের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পুলিশ টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা সহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হবে ।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান পুলিশ সুপার গাজীপুর , পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ – ২ গাজীপুর , উপ পুলিশ কমিশনার বৃন্দ প্রধান নির্বাহী কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন এর প্রতিনিধি, বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি , অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক হাইওয়ে পুলিশের প্রতিনিধি, অধিনায়ক ডিজিএফআই রাজেন্দ্রপুর সেনানিবাস এর প্রতিনিধি , নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর

Whichever প্রতিনিধি, বাংলাদেশ সড়ক পরিবহন গাজীপুরের প্রতিনিধি,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গাজীপুরের প্রতিনিধি,বাস পরিবহন মালিক সমিতি গাজীপুরের প্রতিনিধি, গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, এবং জনগণের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেনসভায় উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রীদের নিরাপত্তা,যানজট নিরসন এবং সুশৃঙ্খল ঈদযাত্রা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন ।0

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ