আজঃ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে গাজীপুরে আলোচনা ও ইফতার মাহফিল।

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধিঃ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নানান উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বহুল প্রচলিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা ৯ম বর্ষে পদার্পন উপলক্ষে বুধবার (১৯ মার্চ) বিকালে গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ স্মরণী ইকবাল কুটিরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আব্দুর রশিদের সভাপতিত্বে ও বিভাগীয় সম্পাদক কফিল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য

রাখেন, এম এ ফিরোজ , ভারপ্রাপ্ত সম্পাদক- সাপ্তাহিক সারাজাহান, জানে এ আলম- সম্পাদক ও প্রকাশক, দৈনিক কণ্ঠবাণী, অধ্যাপক রফিক আলম- বিশেষ প্রতিনিধি, দৈনিক গণমানুষের আওয়াজ, মো: এমরান হক চৌধুরী সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব:) সিভিল সার্জন অফিস, গাজীপুর, আবিদ হোসেন বুলবুল- গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক সকালের সময়।

সহযোগীতায় ছিলেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বাসন প্রতিনিধি, মো. রাকিব হোসেন, কাশিমপুর প্রতিনিধি, মো. কাজল, টঙ্গী প্রতিনিধি আলমগীর শিকদার।

আরও উপস্থিত ছিলেন, গোলাম রসুল ডিনার- গাজীপুর জেলা প্রতিনিধি দৈনিক আজকের বাংলা, সুব্রত চন্দ্র দাস- স্টাফ রিপোর্টার দৈনিক আজকালের কণ্ঠ, জাহিদ বকুল- সম্পাদক সময়ের দেশ, সাংবাদিক অনিক কুমার দাস, সাংবাদিক আসিফ রায়হান, সানি প্রমুখ।

অতিথিরা বস্তু‌নিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ প‌রি‌বেশ‌নের জন্য পত্রিকার ভূয়সী প্রশংসা করেন এবং আগামীর জন্য পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন গাজী আবু বকর- পরিচালক জামিয়া ইসলামিয়া জাব্বারিয়া মাদ্রাসা। দোয়া শেষে উপস্থিত সকলকে ইফতার দেওয়া হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকাসহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড।

নরসিংদীর ৫টি আসনের ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীর ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম ও ব্যালট পেপার। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শান্তিপূর্ণ ভোট গ্রহণের জেলার ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯৩ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

৫টি নির্বাচনী এলাকার ৫টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২ শত ৩৭ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩ শত ৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭০ জন হাজার ৯ শত ৮৭ জন। হিজড়া ভোটার ৩৬ জন।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ