আজঃ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি আশা, বিশ্বাস ও সংগ্রামের প্রতিচ্ছবি

চট্টগ্রাম ব্যুরো:

বায়েজিদ বোস্তামি থানা যুবদলের ইফতার বিতরণ অনুষ্ঠানে মুহাম্মদ শাহেদ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জন মানুষের আশা, বিশ্বাস ও সংগ্রামের প্রতিচ্ছবি। মা, মাটি ও মানুষের সেবায় নিবেদিত হয়ে দেশের সর্বাঙ্গীন উন্নয়ন ও সুস্থিরতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএনপি। বিএনপি মনে করে প্রকৃত রাজনীতি সেটা যা জনগণের হৃদয়ে স্পর্শ করে। তিনি আরো বলেন, বিএনপির মূল শক্তি এদেশের আপমর জনসাধারণ।

তিনি আজ ২৩ মার্চ (রবিবার) বিকালে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের উদ্যোগে পবিত্র রমজান মাসে মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে নগরীর অক্সিজেন মোড়ে পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সবার আগে বাংলাদেশ, এটি হচ্ছে বিএনপির মূলনীতি। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিনষ্টকারী শক্তিগুলি হচ্ছে এদেশের প্রকৃত শত্রু। তাদের উদ্দেশ্য সমাজে বিভাজন ও দখল দারিত্ব সৃষ্টি করা, এরাই ফ্যাসিষ্ট হাসিনার দোসর।

বায়েজিদ বোস্তামি থানা যুবদলের সাবেক আহবায়ক অরূপ বড়ুয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জুর পরিচালনায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল পাশা, জাফর আহমেদ খোকন, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহিউদ্দিন মুকুল, সাবেক সহ তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, প্রফেসর সাইদুল হক শিকদার, থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ওবায়দুল, রাশেদ শাহাবুদ্দিন,জানে আলম, সুজাত হোসেন সুজন, হেলাল, ইমতিয়াজ, ২নং জালালাবাদ ওয়ার্ডের সাবেক আহবায়ক মো.আলী, সি. যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানা, কিরন, ইমতিয়াজ মিন্টু, পারভেজ, ৩নং সাবেক আহবায়ক মো: হাসান, সি. যুগ্ম আহবায়ক আনেয়ার হোসেন, মোজাম্মেল, তারেক রহমান, এসকান্দার, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিউল বাশার শামু, ইঞ্জিনিয়ার রহিম, সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক সোহেল সিদ্দিকী রনি প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী লুনা বেসরকারিভাবে নির্বাচিত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিলেট-২ আসনে ইলিয়াস আলীর স্ত্রী লুনা বেসরকারিভাবে নির্বাচিত।

বরিশাল -৩ আসনে জয়নাল আবেদীনের কাছে হেরেছেন ব্যারিস্টা ফুয়াদ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। 

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ) প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনের ১২৬টি কেন্দ্রের চূড়ান্ত গণনায় বিএনপির জয়নাল আবেদীন পেয়েছেন মোট ৭৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ ঈগল প্রতীক নিয়ে লড়াই করে পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। 

Copied from: https://rtvonline.com/

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ